ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফরিদপুরে সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের মধুখালীতে ছামাদ মন্ডল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মৃতের বাড়ি ঝিনাইদহ জেলার খাজুড়িয়া গ্রামে। করোনায় আক্রান্ত হয়ে সে মারা যেতে পারে বলে সন্দেহ করছেন চিকিৎসকেরা।

মধুখালী থানা পুলিশ জানায়, জেলার মধুখালী উপজেলার কামারখালী গ্রামে বেশ কয়েকদিন আগে কাজের জন্য এসেছিল ঝিনাইদহ জেলার ছামাদ মন্ডল। কয়েকদিন ধরে সর্দি ও জ্বর অনুভব করলে শুক্রবার সকালে সে ভ্যানযোগে বাড়িতে রওয়ানা হয়। ছামাদ মন্ডলের জ্বর বেশি থাকায় ভ্যান চালক তাকে রাস্তার পাশে রেখে চলে যান। সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিষয়টি প্রশাসনের নজরে আনেন। প্রশাসনের তরফ থেকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেয়া হলে তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ্যাম্বুলেন্সের জন্য খবর পাঠায়। পরে রাতে ছামাদকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ জুয়েল জানান, রাত পৌনে ১১টার দিকে রোগীকে হাসপাতালে আনা হলে তার মৃত হয়। মৃতের নমুনা সংগ্রহ করে শনিবার ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পাবার পরই জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ফরিদপুরে সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

আপডেট সময় ০২:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০