ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

২৪ ঘণ্টায় আরো ৬ মৃত্যু, নতুন শনাক্ত ৯৪ জন

আকাশ জাতীয় ডেস্ক: 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৯৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৪ জনে। মোট মৃত্যু ২৭ জন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৯ জন, নারী ২৫ জন। ১০ বছরের নিচে ৪ জন, ১১-২০ এর মধ্যে ৬, ২১-৩০ এর মধ্যে ১২ জন, ৩১-৪০ এর মধ্যে ২৯, ৪১-৫০ এর মধ্যে ১৬ জন, ৫১-৬০ এর মধ্যে ১৪ এবং বাকিরা ষাটোর্ধ্ব।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন শনাক্তদের মধ্যে ৩৭ জন ঢাকার। নারায়ণগঞ্জের ১৬ জন। বাকিরা বিভিন্ন জেলার। মৃত ছয়জনের মধ্যে ৫ জন পুরুষ, একজন নারী। তিনজন ঢাকার, দুজন নারায়ণগঞ্জের। একজন পটুয়াখালীর। মৃতদের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুজন, ৫০ থেকে ৬০ এর মধ্যে দুজন এবং বাকিরা ষাটোর্ধ্ব।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ঝোরা বলেন, ঢাকার ভেতরে ও বাইরে মোট ১ হাজার ২৯৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১৮৪টি। সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৬৭৯টি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

২৪ ঘণ্টায় আরো ৬ মৃত্যু, নতুন শনাক্ত ৯৪ জন

আপডেট সময় ০৩:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০