ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

কাতার এয়ারলাইন্সকে হজযাত্রী পরিবহনের অনুমতি দিতে হবে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাতারের হজযাত্রীদেরকে পবিত্র মক্কায় পরিবহনের জন্য সৌদি আরব তার নিজস্ব এয়ারলাইন্স ব্যবহারের প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে কাতার বলেছে, দেশের হজযাত্রীদেরকে কাতার এয়ারলাইন্স পরিবহন করবে এবং এ বিষয়ে সৌদি আরবকে অবশ্যই অনুমতি দিতে হবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিষয়ক পরিচালক আহমাদ আল-রুমাহি বলেন, “এটাই স্বাভাবিক রেওয়াজ যে, যেকোনো দেশের হজযাত্রীরা নিজেদের বিমান, জাহাজ কিংবা স্থলযানে করে সৌদি আরবে হজ পালন করতে যাবেন। সে ক্ষেত্রে কাতারের হজযাত্রীদেরকে সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে পরিবহনের প্রস্তাব গ্রহণযোগ্য নয়।”

সৌদি আরব দুদিন আগে বলেছে, কাতার থেকে হজযাত্রী পরিবহনে সৌদি এয়ারলাইন্সকে বাধা দিচ্ছে দেশটির সরকার। কাতার এ অভিযোগ নাকচ করার পর গতকাল (সোমবার) আহমাদ আল-রুমাহি কাতার এয়ারলাইন্সকে হজযাত্রী পরিবহনের অনুমতি দেয়ার কথা বললেন। তিনি বলেন, কাতারের হজযাত্রীরা কাতার এয়ারলাইন্সে সৌদি আরব যাবেন নাকি অন্য কোনো বিমানে যাবেন তা তারাই ঠিক করবেন। এ ক্ষেত্রে সৌদি আরব কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।

গত সপ্তাহে হজ পালনের জন্য কাতারের সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দেয় সৌদি আরব। কিন্তু এখনো কিছু বিধিনিষেধ আরোপ করে রেখেছে। এর অন্যতম হচ্ছে- কাতারের হজযাত্রীদেরকে শুধুমাত্র একটি এয়ারলাইন্স ব্যবহারে বাধ্য করছে সৌদি আরব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

কাতার এয়ারলাইন্সকে হজযাত্রী পরিবহনের অনুমতি দিতে হবে

আপডেট সময় ০১:৫৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭