ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

করোনা ওয়ার্ড থেকে ২ রোগীর পলায়ন, পুলিশ মোতায়েনের দাবি

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২ রোগী পালিয়েছে। গত সোমবার একজন এবং সবশেষ গতকাল মঙ্গলবার পালিয়েছেন আরেক রোগী। এ ঘটনায় কোতয়ালী থানায় পৃথক সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া কোতয়ালী থানার ওসির কাছে আবেদনে রোগী পলায়ন বন্ধে করোনা ওয়ার্ডের গেটে পুলিশ মোতায়েনের দাবি জানায় কর্তৃপক্ষ।

গত ৫ এপ্রিল দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে জ্বর, গলাব্যাথা ও কাশি নিয়ে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ভর্তি হন বরগুনা সদর উপজেলার লবনগোলা গ্রামের নাদিরা বেগম (৩৫)। কিন্তু পরদিন ৬ এপ্রিল থেকে তাকে খুঁজে পায়নি করোনা ওয়ার্ডের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টরা। একইভাবে গত ৪ এপ্রিল বিকেল ৩টা ১০ মিনিটে জ্বর, গলা ব্যথা ও কাশি নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হন ভোলা সদর উপজেলার চন্দ্রপ্রশাদ গ্রামের নুরুল ইসলাম (৬৫)। তিনদিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার দুপুর থেকে তাকেও খুঁজে পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

পরপর দুই দিন করোনা ওয়ার্ড থেকে দুই রোগীর পালিয়ে যাওয়ার ঘটনায় কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। এছাড়া তিনি রোগী পালিয়ে যাওয়া ঠেকাতে করোনা ওয়ার্ডের গেটে সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের জন্য কোতয়ালী থানার ওসির কাছে অনুরোধ করে চিঠি দিয়েছেন।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহবুদ্দিন খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া ওই রোগীদের নাম-ঠিকানা সংশ্লিষ্ট থানাসহ সম্ভাব্য সকল স্থানে প্রেরণ করা হয়েছে। তারা যদি পালিয়ে গিয়ে নিজ বাড়িতে বা অন্য কোথাও আইসোলেশনে থেকে চিকিৎসা নেয় সেটা উত্তম। কিন্তু তারা যদি জনসাধারণের সাথে ঘোরাফেরা করেন তাহলে ঝুঁকি থেকে যায়। তাই তাদের যে কোন উপায়ে আইসোলেশনে কিংবা কোয়ারেন্টাইন করা প্রয়োজন বলে মন্তব্য করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

করোনা ওয়ার্ড থেকে ২ রোগীর পলায়ন, পুলিশ মোতায়েনের দাবি

আপডেট সময় ০৯:২১:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০