ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পল্লী চিকিৎসকদের পাশে মাশরাফির ভ্রাম্যমাণ মেডিকেল টিম

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের দুর্যোগময় মুহূর্তে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে চালুকৃত ‘ভ্রাম্যমাণ মেডিকেল টিম’ আরো গতিশীল করতে পল্লী চিকিৎসকদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নড়াইলের আব্দুল হাকিম মেমোরিয়াল ডায়াবেটিক সেন্টারে এ সভা হয়।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শামীমূল ইসলাম টুলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, কোষ্যাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, কামরুল আলম, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, জেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি রফিকুল হাসান, সাধারণ সম্পাদক জনক কুমার দাস প্রমুখ।

সভায় সদর ও লোহাগড়া উপজেলার প্রতিটি গ্রামে পাঁচজন পল্লী চিকিৎসক মিলে একটি ‘সমন্বয় টিম’ গঠনের সিদ্ধান্ত হয়। মাশরাফির প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্রাম্য চিকিৎসকদের পিপিই, ওষুধসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেয়া হয়।

এদিকে মাশরাফির ভ্রাম্যমাণ মেডিকেল টিমকে এগিয়ে নিতে নড়াইল জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে এক লাখ টাকার বিভিন্ন ধরনের ওষুধ প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ‘স্বাস্থ্য সেবায় এই দুর্যোগে নড়াইল এক্সপ্রেস আপনার দ্বারে’ এই স্লোগানে গত ৫ এপ্রিল মাশরাফির উদ্যোগে নড়াইলে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের যাত্রা শুরু হয়। বিনামূল্যে জেলার বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদান করছে ভ্রাম্যমাণ মেডিকেল টিম। গত চারদিনে নড়াইল পৌর এলাকাসহ সদরের শাহাবাদ, মাইজপাড়া, তুলারামপুর, হবখালী ও চন্ডিবরপুর এবং লোহাগড়ার নলদী, শালনগর, লাহুড়িয়া ও নোয়াগ্রাম ইউনিয়নের দেড় শতাধিক মানুষকে চিকিৎসাসেবা এবং দুস্থদের ওষুধ প্রদান করা হয়েছে। বাড়িতে বসে এ সেবা পেয়ে খুশি উপকারভোগীরা।

এ প্রসঙ্গে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেন, করোনা সমস্যা যতদিন থাকবে, ততদিন এই চিকিৎসা সেবা চালু থাকবে। প্রাথমিক অবস্থায় দু’জন চিকিৎসক সেবা দিচ্ছেন। পরে আরো চিকিৎসক ভ্রাম্যমাণ মেডিকেল টিমে যুক্ত হবেন। এই ০১৩১৪-৯৬৬৬৯৯ ও ০১৭৮৪-২৮৯৪৯৪ মোবাইল ফোন নাম্বার দু’টিতে যোগাযোগ করলে ভ্রাম্যমাণ মেডিকেল টিম সেখানে পৌঁছে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পল্লী চিকিৎসকদের পাশে মাশরাফির ভ্রাম্যমাণ মেডিকেল টিম

আপডেট সময় ০৮:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০