ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্ব কাঁপছে, চীন ‘হাসছে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে বিশ্ব যখন কাঁপছে, তখন অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে চীন। করোনার আবির্ভাবস্থল দেশটির হুবেই প্রদেশের উহানে বুধবার ৭৬ দিনের লকডাউন প্রত্যাহার করা হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন অঞ্চলের লকডাউন তুলে নেওয়া হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উহানের বিধিনিষেধ তুলে নেওয়ার ১ ঘণ্টার মধ্যে ৬৫ হাজার লোক রাস্তায় বেড়িয়েছে। করছে লকডাউন প্রত্যাহার উদযাপন।

খবরে বলা হয়েছে, হাজার হাজার মানুষের ভিড় হয়েছে বাস ও রেল স্টেশন ও বিমান বন্দরগুলিতে। মূলত যারা এতদিন উহানে এসে আটকে পড়েছিলেন তারাই প্রথম অবস্থাতেই নিজেদের জায়গায় ফিরতে চাইছেন।

এছাড়া গতকাল মঙ্গলবার চীনের সরকারের পক্ষ থেকে জানানো হয়, করোনা ভাইরাসে চীনে নতুন করে কেউ মারা যাননি।

চীনে বাইরে থেকে আসা করোনা রোগীর সংখ্যাও কমে গেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, চীনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩২ জন।

এদিকে চীন যখন করোনা ভাইরাস নিয়ন্ত্রণে নিয়ে এসেছে অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশ এই ভাইরাসে কাঁপছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে রেকর্ড ১৯৩৯ জনের মৃত্যু হয়েছে। প্রতিনিয়ত দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে। দেশটিতে এখন মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৭২২ জন। আক্রান্ত ৩ লাখ ৯৮ হাজার ৭৮৫ জন।

এছাড়া ইতালি, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, ইরান, নেদারল্যান্ড, বেলজিয়াম, জার্মানিতে এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে।

এখন পর্যন্ত ইতালিতে মৃত ১৭ হাজার ১২৭, স্পেন ১৪ হাজার ৪৫, ফ্রান্স ১০ হাজার ৩২৮, যুক্তরাজ্যে ৬ হাজার ১৬৯, ইরান ৩ হাজার ৮৭২ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আল জাজিরা, বিবিসি, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়, সিএনএন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্ব কাঁপছে, চীন ‘হাসছে’

আপডেট সময় ১২:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০