ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালীতে ট্যাংকারে গুলি ইরানি বাহিনীর, ঝুঁকিতে যুদ্ধবিরতি হাদি হত্যা : অস্ত্র সরবরাহকারী মাজেদুলের দায় স্বীকার ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে প্রাণ গেলো ব্যবসায়ীর ক্যাপ্টেনস কার্ড নিয়ে অসন্তোষ জানিয়ে তাপসের পোস্ট, পরে ‘ডিলিট’ ‘এমন কোনো লোভ ছিল না, যা শেখ হাসিনা আমাকে দেখাননি’: স্পিকার হাফিজ ন্যাটো সম্পূর্ণ ব্যর্থ: ট্রাম্প সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন কৃষকের বরাদ্দ খেয়ে ফেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

শেবাচিমের করোনা ওয়ার্ডে রোগীর মৃত্যু, বাড়ি লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির ১০ মিনিটের মধ্যে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই রোগীর বাড়ি লকডাউন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান দৈনিক আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। বরিশালে করোনা সংক্রান্ত ঘটনায় এটিই প্রথম কারও বাড়ি লকডাউন করা হয়েছে।

শেবাচিমের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটে ৫০ বছরের পুরুষ রোগীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। শ্বাসকষ্টসহ কিছু লক্ষণ থাকায় তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে নেওয়ার ১০ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়।

এছাড়া হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন সাতজন। এরমধ্যে পুরুষ ৬ জন এবং একজন নারী।

এর আগে করোনা সন্দেহে শেবাচিমের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া ৬ রোগীর নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরীক্ষায় তাদের প্রত্যেকের করোনা নেগিটিভ আসে। তবে, ওই ছয়জনের মধ্যেও একজন মৃত্যুবরণ করেছিলো।

Tag :
আপলোডকারীর তথ্য

হরমুজ প্রণালীতে ট্যাংকারে গুলি ইরানি বাহিনীর, ঝুঁকিতে যুদ্ধবিরতি

শেবাচিমের করোনা ওয়ার্ডে রোগীর মৃত্যু, বাড়ি লকডাউন

আপডেট সময় ০৮:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০