ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দেশে এক দিনে নতুন শনাক্ত ১৮, মৃত্যু বেড়ে ৯

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে নতুন করে ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এক দিনে এ সংখ্যা সর্বোচ্চ। এ পর্যন্ত সংক্রমিত মানুষের সংখ্যা ৮৮। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ছিল নয়জন।

আজ রোববার অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা নতুন আক্রান্ত ও মৃত ব্যক্তিদের সম্পর্কে তথ্য জানান।

মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করেছে। আক্রান্তদের বেশির ভাগ আগে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে ছিলেন। আক্রান্ত ১৮ জনের মধ্যে ১২ জনই ঢাকার বাসিন্দা । পাঁচজন নারায়ণগঞ্জের আর একজন মাদারীপুরের।

মীরজাদী বলেন, সর্বশেষ যে ব্যক্তি মারা গেছেন তিনি নারায়ণগঞ্জের অধিবাসী। তিনি পুরুষ, বয়স ৫৫। শনাক্ত ১৮ জনের মধ্যে ১৩টিই শনাক্ত করেছে আইইডিসিআর।

মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় তিনজন আরোগ্য লাভ করেছেন। তাই এখন সংক্রমণ রয়েছে ৪৬ জনের। আক্রান্তদের মধ্যে ঢাকা শহরের মানুষের সংখ্যা বেশি। বেশির ভাগ আক্রান্তই বিভিন্ন ক্লাস্টারের অংশ। আক্রান্তদের মধ্যে বাসাবো এলাকার নয়জন । টোলারবাগ এবং অন্য এলাকা মিলিয়ে মিরপুরে ১১জন। তিনি বলেন, কমিউনিটি ট্রান্সমিশন, জনসমাগম এড়িয়ে চলতে হবে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এক দিনে নতুন শনাক্ত ১৮, মৃত্যু বেড়ে ৯

আপডেট সময় ০৩:২৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০