ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রীষ্মের আগেই ইউক্রেন যুদ্ধের অবসান চায় যুক্তরাষ্ট্র: জেলেনস্কি বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে : আমিনুল হক আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’:আমান ১২ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন পাকিস্তানের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাইলো আইসিসি ৭১ ও ২৪ কে একসঙ্গে তুলনাকারীরা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না: বাবর আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা আফগানিস্তানে মিনিবাস উল্টে নিহত ১৫ ‘‌‌‌জামায়াত ক্ষমতায় এলে দেশকে আবার পাকিস্তান বানিয়ে দিবে’:নিলোফার চৌধুরী নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে: আসিফ মাহমুদ

সাধারণ রোগীর চিকিৎসা না দিলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের এই বিপজ্জনক পরিস্থিতে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে হাত গুটিয়ে বসে থাকলে তাদের লাইসেন্স বাতিলসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (০৪ এপ্রিল) বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ডেডিকেটেড করোনা বেড পরিদর্শনকালে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর এ হুঁশিয়ারির কথা জানানো হয়।

বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সাধারণ রোগে মানুষ চিকিৎসা পাচ্ছে না- এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী উদ্বেগ জানিয়ে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক।

‘মানুষ এখন বিপদে আছে, এই বিপদে তারা (প্রাইভেট চিকিৎসা প্রতিষ্ঠানগুলো) যদি চিকিৎসা না করে হাত গুটিয়ে বসে থাকে তবে সরকারও তাদের বিরুদ্ধে পরবর্তীতে লাইসেন্স বাতিলসহ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।’

গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আটজনের মৃত্যু হয়েছে। ৭০ জন আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

এরইমধ্যে দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত দেওয়া হচ্ছে বলে অভিযোগ এসেছে। গত সপ্তাহে ছয় হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে ঢাকাতেও এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সাধারণ রোগীর চিকিৎসা না দিলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০