ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ইভিএমে আস্থা সৃষ্টি করতে হবে: সিইসি

আকাশ জাতীয় ডেস্ক:

মানুষের মাঝে ইভিএম নিয়ে আস্থার সৃষ্টি করতে পারলে তা সবাই গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা । বলেছেন, ‘ইভিএম পদ্ধতি নতুন, তাই মানুষ এ বিষয়ে জানবে না- এটিই স্বাভাবিক।’

সোমবার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নগরের সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

কয়েক ধাপে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকার কথা স্বীকার করে সিইসি বলেন, ‘এর কারণ বড় একটি রাজনৈতিক দল (বিএনপি) অংশ না নেয়া।’

নুরুল হুদা বলেন, ‘ইসির পক্ষ থেকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হয়, ভোটের পরিবেশ সৃষ্টি করে দেয়া হয়। তবে ভোটারদের ভোটকেন্দ্রে নেয়ার দায়িত্ব প্রার্থীদের।’

ময়মনসিংহ সিটি নির্বাচন সম্পর্কে সিইসি বলেন, ‘এখানকার বাসিন্দাদের মধ্যে যে সহনশীলতা, তাতে করে তারা আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করতে পারে না। সে কারণে তারা নির্বাচনমুখী ও গণতন্ত্রমুখী। তারা কোনো অনিয়ম করবে না বলে আশা প্রকাশ করেছেন নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা। আমি তাদের বক্তব্য শুনে আশ্বস্ত হয়েছি।’

বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) এএইচএম লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সাইদুল ইসলামসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, যখন খুশি করব: অঞ্জলি

ইভিএমে আস্থা সৃষ্টি করতে হবে: সিইসি

আপডেট সময় ০৪:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯