ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বার্সেলোনার ঘটনায় কাঁদলেন নেইমার

অাকাশ স্পোর্টস ডেস্ক:

প্যারিসের পার্ক দো প্রিন্সেস স্টেডিয়াম। ফরাসি লিগের ম্যাচে পিএসজির প্রতিপক্ষ তুলুজ। ম্যাচ শুরুর আগে বার্সেলোনায় সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড়রা। এক মিনিটের জন্য নীরব হয়ে পড়ে গোটা স্টেডিয়াম ও এর পরিবেশ। শত শত ক্যামেরা খুঁজে নেয় নেইমারকে। বার্সেলোনায় নিহতদের স্মরণে প্রায় কেঁদেই ফেলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

চলতি মাসের শুরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। পুরো চার বছর বার্সায় কাটিয়েছেন তিনি। নিজের অন্যতম প্রিয় শহরে সন্ত্রাসীদের এমন ন্যাক্কারজনক হামলায় অন্য অনেকের মতো নেইমারকেও শোক ছুঁয়ে যায়। এক মিনিট নীরবতা পালনের সময় নেইমারের চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু।বার্সেলোনার ঘটনায় কাঁদলেন নেইমার

তুলুজের বিপক্ষে ম্যাচটিতে বড় জয় পেয়েছে পিএসজি। পিএসজির ঘরের মাঠে জোড়া গোল করেন নেইমার। তার দ্যুতিতে ৬-২ ব্যবধানের বড় জয় পায় ফরাসি জায়ান্টরা।

Tag :
আপলোডকারীর তথ্য

বার্সেলোনার ঘটনায় কাঁদলেন নেইমার

আপডেট সময় ০৬:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭