ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসকোকে নিয়ে খুশি সোলারি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

স্প্যানিশ কাপে মেলিয়ার বিপক্ষে সাত ম্যাচ পর রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে ফিরেই জোড়া গোল করা স্প্যানিশ মিডফিল্ডার ইসকোর ওপর নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন দলটির কোচ সান্তিয়াগো সোলারি। স্প্যানিশ ফুটবলের তৃতীয় সারির দলটির বিপক্ষে প্রথম লেগে ৪-০ গোলে জেতা রিয়াল বৃহস্পতিবার সান্তিয়াগো বার্নাব্যুয়ে জিতেছে ৬-১ ব্যবধানে।

অক্টোবরে সোলারি দায়িত্ব নেয়ার পর রিয়ালের শুরুর একাদশে জায়গা পাননি ইসকো। চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে বদলি খেলোয়াড়ের তালিকা থেকেও তাকে বাদ দেন ৪২ বছর বয়সী আর্জেন্টাইন কোচ।

বৃহস্পতিবার ঘরের মাঠে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা দলকে বিরতির পর দ্বিতীয় মিনিটেই আরও এগিয়ে নেন ইসকো। ৮৩তম মিনিটে দারুণ গোলে দলের বড় জয় নিশ্চিত করেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।

ইসকো ছাড়াও এ ম্যাচে জোড়া গোল করেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড আসেনসিও। দলের আক্রমণভাগের পারফরম্যান্সে দারুণ খুশি সোলারি। ‘আমি ইসকোকে নিয়ে খুব খুশি। বিরতির আগে সে যে গোলটি করতে ব্যর্থ হয়েছিল তাতে আমি খুব দুঃখ পেয়েছিলাম, কারণ এটি দুর্দান্ত একটি গোল হতে পারত। আমি আসেনসিওকে নিয়েও খুব খুশি। সে দুই গোল করল। আর অন্য গোলটি করা ভিনিসিউসের জন্যও আমি খুশি।’

মেলিয়ার বিপক্ষে এই জয়ে কোপা দেল রে’র শেষ ষোলোতে উঠেছে প্রতিযোগিতার ১৯ বারের বিজয়ীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসকোকে নিয়ে খুশি সোলারি

আপডেট সময় ১২:০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮