ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হচ্ছেন সরফরাজ!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পাকিস্তানকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে রেখেছেন র‌্যাংকিংয়ের এক নম্বরে। তবে টেস্টে সেরকম সাফল্য এনে দিতে পারেননি। দিন যত গড়িয়েছে, ততই ব্যর্থতার পাল্লা ভারি করেছেন। এর খেসারত গুনে ক্রিকেটের অভিজাত সংষ্করণে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হচ্ছেন সরফরাজ আহমেদ!

সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান। এ নিয়ে ৪৯ বছর পর ঘরের মাঠে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে টেস্ট সিরিজ হারল তারা। সবশেষ ১৯৬৯ সালে পাকিস্তানে গিয়ে সিরিজ জিতেছিল কিউইরা। ৯ বছর ধরে সন্ত্রাসকবলিত দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ। এখন সংযুক্ত আরব আমিরাতই তাদের ‘ঘরের মাঠ’। মূলত সেখানে চরম ভরাডুবির পর কাঠগড়ায় সরফরাজ। নেতৃত্ব থেকে তাকে হটাও রব উঠেছে চারদিকে।

পরিপ্রেক্ষিতে কথা বলেছেন সরফরাজ। সামনে দক্ষিণ আফ্রিকার সফর। সেই সফরে তাকে অধিনায়ক করেই টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে তার আগেই নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

সরফরাজ বলেন, দলের প্রয়োজনে যেটা করা দরকার, আমি করতে প্রস্তুত। প্রয়োজনে নেতৃত্ব ছেড়ে দেব। আমার জন্যই যদি দল হারে, তা হলে তা নিয়ে ভাবব। আমার চেয়ে কেউ ভালো থাকলে, তার কাঁধেই দলের নেতৃত্বভার অর্পণ করা উচিত।

তবে এও ইঙ্গিত দেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান, এরকম সময় আসতেই পারে। এ পরিস্থিতি থেকে কিভাবে উতরানো যায়-তা নিয়েই সাধারণত একজন অধিনায়কের ভাবা উচিত। সামনে কঠিন সফর। এর আগে অন্যকিছু নিয়ে ভাবতে হলে সেটা কারও উপকারে আসবে বলে মনে হয় না। কর্তৃপক্ষ চাইলে নেতৃত্ব ছেড়ে দেব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হচ্ছেন সরফরাজ!

আপডেট সময় ১১:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮