ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল সন্তান-স্বজন হত্যার বিচার চায় জুলাই শহীদ পরিবারের সদস্যরা ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

চরভদ্রাসনে হাসপাতালে ঢুকে রোগীকে মারধর!

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঢুকে মহিলা ওয়ার্ডের ৯নং বেডে ভর্তিকৃত রোগী আলেয়া বেগমকে (৪০) পিটিয়েছে প্রতিবেশী মা ও মেয়ে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে ঢুকে বেড থেকে রোগীকে টেনেহিঁচড়ে নামিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করেছে।

পারিবারিক কলহের জের ধরে শুক্রবার বাদ জুমা প্রতিবেশী আ. করিম হাওলাদারের স্ত্রী আলেয়া বেগমকে মারধর করে আ. বারেক সেকের ডাঙ্গী গ্রামের ইদ্রিস মণ্ডলের স্ত্রী জাহানারা বেগম (৪৫) ও তার মেয়ে সীমা আক্তার (২০)। এতে গুরুতর আহত হন আলেয়া বেগম। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরপরও হামলাকারী মা-মেয়ে প্রতিহিংসা সইতে না পেরে বাড়ি থেকে ছুটে একই দিন সন্ধ্যায় হাসপাতালে ঢুকে আহত আলেয়া বেগমের ওপর দ্বিতীয় দফায় হামলা করে।

এ ব্যাপারে আহত আলেয়া বেগমের স্বামী আ. করিম হাওলাদার বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলা করেছেন বলে জানা গেছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ হাসান জানান, সবার অজান্তে মা-মেয়ে মিলে অতর্কিতভাবে হাসপাতালে ঢুকে রোগীর ওপর হামলা করেছে। তারা ভর্তি রোগীকে বেড থেকে টেনেহিঁচড়ে ফ্লোরে নামিয়ে লোহার রড ও লোহার টর্চ লাইট দিয়ে এলোপাতাড়ি আঘাতের পর আঘাত করে মাথায় রক্তাক্ত জখম করেছে এবং শরীরের বিভিন্ন অংশে ক্ষত করেছে।

তিনি জানান, রোগীর চিৎকারে হাসপাতালের আয়া, বয় ও একজন নার্স ছুটে গিয়ে তাকে প্রাণে রক্ষা করে। তবে আহত রোগীর মাথার জখমটা গুরুতর উল্লেখ করে তিনি বলেন, মাথায় আটটি সেলাই লেগেছে।

প্রত্যক্ষদর্শী হাসপাতালের আয়া ইছারুন জানায়, মা-মেয়ে মিলে রোগীর ওপর হামলা করেছে সত্য, কিন্ত হামলাকারীদের পাশেই ৩-৪ জন পুরুষ মানুষ প্রহরায় ছিল। তাই আমরা হামলাকারীদের কবল থেকে আহত রোগীকে সহজে রক্ষা করতে পারি নাই।

Tag :
আপলোডকারীর তথ্য

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

চরভদ্রাসনে হাসপাতালে ঢুকে রোগীকে মারধর!

আপডেট সময় ১০:২৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮