ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সুরমা নদীতে দুই বাল্কহেডের সংঘর্ষ, নৌশ্রমিক নিখোঁজ

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জের সুরমা নদীতে বালুবোঝাই দুই বাল্কহেডের (বড় নৌকা) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আজিজুল হক (২৬) নামে এক নৌশ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন।

বুধবার সন্ধ্যায় সদর উপজেলার সুরমার শাখা নদী মনিপুরী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আজিজুল জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ধোপাজান চলতি নদী থেকে বাল্কহেডে বালুবোঝাই করে বুধবার সন্ধ্যায় সুরমার শাখা নদী মণিপুরী ঘাট এলাকায় মায়ের দোয়া পরিবহন ও প্রিন্স অফ রিহান নামে দুটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি বাল্কহেডের সামনের দিকে থাকা শ্রমিক আজিজুল নদীতে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঘটনার পরপরই নদীতে সন্ধানে নামলেও রাত সোয়া ৯টা পর্যন্ত আজিজুলের কোনো খোঁজ পায়নি।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল নিখোঁজ শ্রমিকের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

সুরমা নদীতে দুই বাল্কহেডের সংঘর্ষ, নৌশ্রমিক নিখোঁজ

আপডেট সময় ১০:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮