ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাকিবকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ডের পথে ইয়াসির

আকাশ স্পোর্টস ডেস্ক:

আর মাত্র ২ উইকেট পেলেই বিশ্বরেকর্ড হবে ইয়াসির শাহের। সবশেষ দুবাই টেস্টে ১৪ উইকেট শিকার করেছেন পাকিস্তানের এই লেগ স্পিনার।

সোমবার আবুধাবিতে শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে নিউজিল্যান্ডের ৩ উইকেট শিকার করেছেন ইয়াসির শাহ। তার ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে আবুধাবি টেস্টের প্রথম দিনে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ৬২ রানে তিন উইকেট শিকারের মধ্য দিয়ে (ক্যারিয়ারের ৩৩তম টেস্টে) ইয়াসির শাহ পৌঁছে গেছেন ১৯৮ উইকেটে।

দ্রুততম ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়তে ইয়াসিরের আর প্রয়োজন মাত্র ২ উইকেট। মঙ্গলবার দ্বিতীয় দিনে ২ উইকেট পেলেই ক্ল্যারি গ্রিমেট ও সাকিব আল হাসানকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ডের মালিক হবেন ইয়াসির শাহ।

সাদা পোশাকের ক্রিকেটে মাত্র ৩৬ টেস্ট খেলে দ্রুততম ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা লেগ স্পিনার ক্ল্যারি গ্রিমেট। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে চার উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন সাকিব।

৫৪ টেস্ট খেলে সাকিব শিকার করেন ২০০ উইকেট। সাকিবের চেয়ে ২১ টেস্ট কম খেলে ২০০ উইকেট শিকারের মাইলফলকের সামনে ইয়াসির শাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

সাকিবকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ডের পথে ইয়াসির

আপডেট সময় ০৮:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮