ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইনজুরিতে নেইমার!

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইনজুরি পিছু ছাড়ছে না নেইমারের। চলতি বছরের শুরুতে মার্সেইয়ের বিপক্ষে গুরুতর ইনজুরিতে পড়েন তিনি। এতে তার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে পারফরম করলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। কিছুদিন আগে ক্যামেরুনের বিপক্ষে আরেক দফায় ইনজুরিতে পড়েন। সবশেষ বোর্দোর বিপক্ষে কুঁচকির চোটে পড়েছেন ব্রাজিলীয় সুপারস্টার।

নেইমারের চোটের দিনে ফ্রেঞ্চ লিগে অপরাজেয় যাত্রা থেমেছে পিএসজির। বোর্দোর সঙ্গে ২-২ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দ্য পারিসিয়ানদের। এর আগে টানা ১৩টি ম্যাচ জিতেছিল তারা। তাতে শতভাগ জয়ের রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছিল থমাস টুখেলের শিষ্যরা। শেষ পর্যন্ত তা ব্যাহত হলো।

ম্যাচের ৫৫ মিনিটে চোটে পড়েন নেইমার। এর আগে একটি গোলও করেন তিনি। কোচ টুখেল বলেন, কিছুদিন আগে ক্যামেরুনের বিপক্ষে যে চোট পেয়েছিল সে, এটির ধরনও সেরকম। আশা করছি, স্ট্রাসবুর্গের বিপক্ষে খেলতে পারবে ও।

আসছে বুধবার স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচ রয়েছে পিএসজির। তবে এর আগে নেইমারের ইনজুরি নিয়ে কোনো ধারণা নেই দলীয় অধিনায়ক থিয়াগো সিলভার। তিনি বললেন, সে কেমন চোটে পড়েছে আমরা জানি না। তবে আসন্ন লড়াইয়ে থাকতে চাইবে ও। যদি খেলতে না পারে, তাহলে জানতে হবে ওর কিছু হয়েছে। এখন পর্যন্ত মেডিকেল পরীক্ষার ফল আমাদের হাতে আসেনি।

চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে আছেন নেইমার। লিগ ওয়ানের ৩২ ম্যাচে করেছেন ৩০ গোল। সামনে চ্যাম্পিয়নস লিগে রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ আছে পিএসজির। সেই লড়াইয়ে দলের প্রাণভোমরাকে নিশ্চয়ই মনেপ্রাণেই চাইবেন কোচ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইনজুরিতে নেইমার!

আপডেট সময় ০৭:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮