ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার পাশে থাকুন: সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পাশে থেকে দেশের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে তরুণ সমাজকে আহ্বান জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি ‘আমার জয়ে বাংলা জয়’ শ্লোগানের এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। সেখানে নৌকা প্রতীকের উল্লেখ না করলেও বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে কাজ করে দলটিকে আবারও বিজয়ী করার ইঙ্গিত দেন সাকিব।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ভোটে নামার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটের স্বার্থে তিনি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন। তা ছাড়া প্রধানমন্ত্রীর বরাত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সাকিবকে খেলায় মনযোগ দিতে বলেন।

ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সবাইকে হারিয়ে দেশকে জেতানোর লড়াইয়ে শামিল হয়েছেন। বাংলাদেশটাই এখন তার পরিবার। সবাইকে সঙ্গে নিয়ে দেশের মানুষের ভালো থাকার জন্য কাজ করে যাচ্ছেন তিনি। বিশেষ করে তরুণদের নিয়ে। সব ক্ষেত্রেই তিনি সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ার নীতি গ্রহণ করেছেন।’

শেখ হাসিনার এই উন্নয়ন ও অগযাত্রাকে এগিয়ে নেয়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সাকিব। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বহুদূর এগিয়ে নিতে তোমাদের সক্রিয় সমর্থন প্রয়োজন। আমার বিশ্বাস, আমরা দাড়ালে এই দেশ কখনোই হারবে না। কারণ তরুণরাই আগামীর বাংলাদেশ। এই বাংলাদেশের ভালো-মন্দে আমাদেরও ভূমিকা রাখতে হবে।’

বিশ্বসেরা এই ক্রিকেটার বলেন, ‘প্রতিটি মানুষই যার যার মতো করে আলাদা। কিন্তু প্রাণের এই বাংলাদেশের ব্যাপারে আমরা সবাই এক। দেশের মানুষকে ভালো রাখা, এগিয়ে যাওয়ার দুর্বার যাত্রায় বর্তমান সরকার বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, সামাজিক ও মানব উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল অগ্রগতিতে বাংলাদেশকে বিশ্বে উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছে। এই ধারাকে অব্যাহত রাখতে হবে।’

প্রশ্ন রেখে সাকিব বলেন, ‘নিজের মাকে নিয়ে আমরা যেভাবে ভাবি, দেশ নিয়ে কি সেভাবে ভাবি? অথচ দেশ কিন্তু আমাদের নিয়ে ঠিকই ভাবছে। নজর রাখছে ভালো-মন্দের। তার ভালো থাকায় আমাদেরও ভালো থাকা। আর সবার ভালো থাকা মানেই দেশের ভালো থাকা। তাই দেশকে নিয়ে এবার ভাবার সময় এসেছে। কারণ দেশ মানে আর কিছু নয়, আমি-তুমি-আমরা।’

বাংলাদেশ ক্রিকেটের অতীতের উদাহরণ টেনে সাকিব বলেন, ‘১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত আমরা ৭২টি ম্যাচ খেলেছি। বেশিরভাগই হেরেছি। কিন্তু আমাদের আত্মবিশ্বাস ছিল, আমরা জিততে চেয়েছিলাম। কারণ এটা শুধু আমাদের কাছে খেলা নয়, দেশের সম্মান। এ জন্যই আমরা ঘুরে দাড়াতে পেরেছিলাম।’

নিজের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘মাত্র ১৯ বছর বয়সে আমি ক্রিকেট শুরু করেছিলাম। এতো বছর পরেও যখন ক্রিজে দাড়াই, আমার সঙ্গে দাড়ায় বাংলাদেশ। আজ তোমরা যারা তরুণ, তোমাদের প্রত্যেকের মধ্যেই স্বপ্ন আছে। কিন্তু শুধু স্বপ্ন থাকলেই হবে না। ব্যক্তির স্বপ্নকে দেশের স্বপ্ন করতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে। নিজেকে তৈরি করতে হবে, চিনে নিতে হবে সঠিক পথ।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

শেখ হাসিনার পাশে থাকুন: সাকিব

আপডেট সময় ০২:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮