ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই শিক্ষকের

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এর আগে বুধবার বিকাল সাড়ে চারটার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার জয়ডিহি কাহালপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন, মোল্লাহাট উপজেলার সরোসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম দুলাল এবং একই উপজেলার সরোসপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল আলম মোল্লা। তাদের বাড়ি সরোসপুর গ্রামে।

মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির রাত সাড়ে দশটার দিকে বলেন, গোপালগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রাক মোটরসাইকেল আরোহী দুই স্কুলশিক্ষককে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পড়ে গিয়ে তারা দু’জনে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়। এই দুই স্কুলশিক্ষক মোল্লাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পঞ্চম শ্রেণির চলা পিএসসি পরীক্ষার খাতা দেখে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন বলে জানান ওই কর্মকর্তা।

ট্রাকটিকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে। নিহতদের ময়নাতদন্ত করে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই শিক্ষকের

আপডেট সময় ১১:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮