ঢাকা ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বার্সা শিবিরে আরেকটি দুঃসংবাদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

চোট পিছু ছাড়ছে না বার্সেলোনার। ইনজুরিতে পড়ে ইতিমধ্যে ছিটকে গেছেন সার্জিও রবার্তো, রাফিনহা ও ইয়াসপার সিলিসেন। এবার সেই মিছিলে যোগ দিলেন লুইস সুয়ারেজ। হাঁটুর চোটে মাঠের বাইরে চলে গেলেন তিনি।

গেল রোববার অ্যাটলেটিকো মাদ্রিদের দূর্গে ১-১ গোলে ড্র করে বার্সা। সেই ম্যাচে পুরোটা সময় খেলেন সুয়ারেজ। ম্যাচের পর তার হাঁটুতে সমস্যা ধরা পড়ে। পরে স্ক্যান করা হয়। এরই মধ্যে রিপোর্ট এসে পড়েছে বার্সার হাতে।

ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, হাঁটুর চোটে ছিটকে গেছেন সুয়ারেজ। দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এসময়ে পূর্ণ বিশ্রামে থাকতে উরুগুইয়ান ফরোয়ার্ডকে।

এর আগে একই কারণে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেছেন রাফিনহা। হাঁটুর চোটে মৌসুমই শেষ হয়ে গেছে তার। ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। হ্যামস্ট্রিংয়ের চোটে এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন রবার্তো। এছাড়া ঊরুর চোটে তিন সপ্তাহ বাইরে থাকতে হবে সিলিসেনকে।

আগামী দুই সপ্তাহে চারটি বড় ম্যাচ খেলতে হবে বার্সাকে। গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক খেলোয়াড়ের চোট কাতালানদের জন্য বড় ধাক্কাই বটে।

তবে দুঃসংবাদের মাঝে আছে সুখবরও। ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ফিলিপে কুতিনহো ও ইভান রাকিতিচ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বার্সা শিবিরে আরেকটি দুঃসংবাদ

আপডেট সময় ০১:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮