ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ক্রিকেটার রনির নতুন ইনিংস শুরু

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেটে আগেই অভিষেক হয়েছে আবু হায়দার রনির। ২৩ বছর বয়সী এই পেসার এবার শুরু করলেন নতুন ইনিংস। গত ১৫ নভেম্বর ঢাকার একটি পার্টি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘সাদিয়া প্রমা’ নামের একজনের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

প্রমা রাজধানীর একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ছেন। ঢাকাটাইমসের সঙ্গে ফোনে আলাপচারিতায় রনি জানান, পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হলেও আগে থেকেই একে অপরকে চিনতে তারা। রনির শহর নেত্রোকোণাতেই প্রমার পৈতৃক নিবাস। সেই সুবাদেই কাছে আসা।

এই প্রসঙ্গে রনি বলেন, ‘আগে থেকেই আমরা একে অপরকে চিনতাম। পরে পারিবারিকভাবে সব কিছু সম্পন্ন হয়েছে। ও (প্রমা) ফ্যাশন ডিজাইনিংয়ে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্নাতক করছে। আমাদের জন্য দোয়া করবেন, যেন হাতে হাত রেখে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে পরিচিতি লাভ করেন রনি। বিপিএলে দারুণ বোলিংয়ের সুবাদে জাতীয় দলের দরজা খোলে যায় তার। ২০১৬ সালের ২০ জানুয়ারি টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হয় রনির। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন এই বাঁহাতি পেসার। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছেন রনি। উইকেট পেয়েছন ৫টি।

দুই বছরের বেশি সময় অপেক্ষা শেষে গত ২৮ সেপ্টেম্বর জাতীয় দলের জার্সিতে ওয়ানডে খেলার সুযোগ হয় রনির। আবুধাবিতে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেটের প্রথম ম্যাচটি খেলেন তিনি। এরপর গত ২৬ অক্টোবর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার সুযোগ হয় রনির। দুই ম্যাচে ৩টি উইকেট লাভ করেছেন তিনি।

রনি এখন টেস্ট দলে ডাক পাওয়ার অপেক্ষায়। এরই মাঝে নতুন ইনিংস শুরু করে দিয়েছেন প্রমাকে বিয়ে করে। বিয়ে নাকি কারো কারো জন্য সৌভাগ্য বয়ে আনে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির পর মুশফিকুর রহিম জানিয়েছিলেন, মন্ডির সঙ্গে গাঁটছাট বাঁধার পরই নাকি বেশি ভালো খেলছেন তিনি! পরিসংখ্যানও তাই বলে। দেখা যাক, রনির ক্ষেত্রে তেমনটা হয় কি না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

ক্রিকেটার রনির নতুন ইনিংস শুরু

আপডেট সময় ০৩:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮