ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নেইমারের গোলেই ব্যাকফুটে উরুগুয়ে

আকাশ স্পোর্টস ডেস্ক:

আক্রমণ-পাল্টা আক্রমণের সমাপ্তি ঘটে খেলার দ্বিতীয়ার্ধে নেইমারের গোলে।আর এর মাধ্যমেই উরুগুয়েকে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিল ব্রাজিল।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শুক্রবার রাতে প্রীতি ম্যাচটি ১-০ গোলে জয়লাভ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিলের একের পর এক আক্রমণের বিপরীতে বেশিরভাগ সময়েই রক্ষনাত্মক কৌশলে খেলতে থাকে উরুগুয়ে। ১২ মিনিটে ফিলিপে লুইসের ক্রসে নেইমার গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়।

২২তম মিনিটে প্রথম সুযোগ পায় উরুগুয়ে। ডি-বক্সের ঠিক বাইরে থেকে লুইস সুয়ারেসের জোরালো শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারের একটু উপর দিয়ে যায়। বিরতির ঠিক আগে এদিনসন কাভানির কাছ থেকে নেওয়া শটও কর্নারের বিনিময়ে রুখে দেন আলিসন।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আবারও আলিসনের নৈপুণ্যে বেঁচে যায় ব্রাজিল। সুয়ারেসের দারুণ ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান লিভারপুল গোলরক্ষক।

৭৬তম মিনিটে স্পট কিকে জয়সূচক গোলটি করেন নেইমার। ডি-বক্সে দানিলো ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় ব্রাজিল। জাতীয় দলের হয়ে ফুটবল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের এটি ৬০তম গোল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

নেইমারের গোলেই ব্যাকফুটে উরুগুয়ে

আপডেট সময় ০১:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮