ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

২০২১ পর্যন্ত রিয়ালের কোচ সোলারি

আকাশ স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টাইন কোচ সান্তিয়াগো সোলারিকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব দিয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে ৪২ বছর বয়সী এই কোচকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দেয়ার কথা জানানো হয়। গত ২৯ অক্টোবর হুলেন লোপেতেগিকে ছাঁটাই করে অন্তর্র্বর্তীকালীন কোচ হিসেবে সোলারিকে দায়িত্ব দেয় রিয়াল। তার অধীনে এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ খেলে সবকটিতে জয় পেয়েছে মাদ্রিদের ক্লাব।

সোলারি দায়িত্ব নেয়ার আগে লা লিগায় শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল রিয়াল। তার অধীনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা। কোপা দেল রে’তে তৃতীয় সারির ক্লাব মেলিয়াকে তাদের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শুরু। এরপর লিগে ঘরের মাঠে রিয়াল ভায়াদোলিদকে হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগে ভিক্টোরিয়া প্লজেনের মাঠে ৫-০ গোলের জয় পায় স্পেনের সবচেয়ে সফল দলটি।

সবশেষ রোববার লা লিগায় সেলটা ভিগোকে ৪-২ গোলে হারায় তারা। নিজেদের ইতিহাসে যে কোনো নতুন কোচের অধীনে এটাই ক্লাবটির সেরা শুরু। চার ম্যাচে ১৫ গোল করেছে রিয়াল। হজম করেছে মাত্র দুটি গোল। লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে পয়েন্ট টেবিলে ছয়ে রয়েছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের জি-গ্রুপে চার ম্যাচে তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এএস রোমার পয়েন্টও রিয়ালের সমান। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালির দলটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

২০২১ পর্যন্ত রিয়ালের কোচ সোলারি

আপডেট সময় ১০:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮