ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

সোলারির কাজে খুশি রিয়াল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

রিয়াল মাদ্রিদের অন্তর্র্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারির কাজের প্রশংসা করেছেন ক্লাবের পরিচালক এমিলিও বুত্রাগেনো। এই আর্জেন্টাইন কোচকে নিয়ে ক্লাব কর্তৃপক্ষ খুশি বলে জানিয়েছেন তিনি।

রোববার লা লিগায় সেলটা ভিগোকে ৪-২ গোলে হারায় রিয়াল। এ নিয়ে সোলারির অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ খেলে সবক’টিতে জিতল মাদ্রিদের ক্লাব। গত ২৯ অক্টোবর হুলেন লোপেতেগিকে ছাঁটাই করে অন্তর্র্বর্তীকালীন কোচ হিসেবে সোলারিকে দায়িত্ব দেয় রিয়াল। এবার স্থায়ীভাবে ক্লাবটির ডাগআউটে দেখা যেতে পারে ৪২ বছর বয়সী এই কোচকে।

সোলারির কাজে খুশি বুত্রাগেনো বলেন, ‘সত্যিটা হল এই যে, আমরা তাকে নিয়ে খুব খুশি। কোনো সন্দেহ নেই যে সে বিশেষ একটি মুহূর্তে এসেছে। খুব ভালো ফল অর্জন করতে পেরেছে। এটা খুব জটিল একটা ম্যাচ ছিল। আমাদের চোটের সমস্যাও ছিল।’

লিগে ১২ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। চার পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

সোলারির কাজে খুশি রিয়াল

আপডেট সময় ১০:৩৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮