ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নড়াইলে সড়কে প্রাণ গেল দুইজনের

অাকাশ জাতীয় ডেস্ক:

নড়াইলে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মা ও নসিমন থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে ও রবিবার মধ্যরাতে তারা মারা যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন রোকসানা বেগম। কালিয়া উপজেলার বুড়িখালী নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনান্থলেই রোকসানা বেগম নিহত হন। আহত হয়েছেন তার ছেলে।

এছাড়া নড়াইল সদরের মীরাপাড়া নামক স্থানে নসিমন থেকে পড়ে বাবু মোল্যা (৩৫) নামে অপর এক ব্যক্তি মারা গেছেন। বাবু কালিয়া উপজেলার বনগ্রামের আব্দুল ওদুদ মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার মীরাপাড়া এলাকায় নসিমন থেকে ছিটকে পড়েন বাবু নামের ওই যাত্রী। গুরুতর আহত অবস্থায় প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে বাবু মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নড়াইলে সড়কে প্রাণ গেল দুইজনের

আপডেট সময় ০১:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮