ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা জাপানে ভারী তুষারপাতে ৩৫ জনের মৃত্যু

বাসা ভাড়া দিতে পারছেন না কনিষ্ঠ নারী কংগ্রেস সদস্য

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সর্বকনিষ্ঠ নারী সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ (২৯)। মধ্যবর্তী ভোটে ডেমোক্রেটিক দল থেকে নির্বাচিত এ সদস্য তার বাসার ভাড়া দিতে পারছেন না। জানুয়ারিতে নতুন দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত আলেক্সান্দ্রিয়ার এমন বেহাল বহাল থাকবে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমকে কংগ্রেস সদস্য জানান, তিনি জানুয়ারিতে প্রথম চেক পাওয়ার আশায় আছেন। চেক পাওয়ার পরই ওয়াশিংটন ডিসিতে বাসা ভাড়া নেবেন।

শুক্রবার আরেক মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সংবাদ উপস্থাপক এড হেনরি দাবি করেছেন, ওকাসিও-কর্টেজ পুরোপুরি সত্যি কথা বলছেন না। কারণ এক সাময়িকীতে তাকে কয়েক হাজার ডলার মূল্যের পোশাক পরতে দেখা গেছে।

এর জবাবে কংগ্রেস সদস্য টুইটারে লিখেছেন, ছবি তোলার জন্য ওই পোশাক ধার করা হয়েছিল। টুইটারে ওকাসিও-কর্টেজের জানুয়ারিতে বেতনের অপেক্ষার থাকার পোস্টটি অনেকের সহানুভূতি পেয়েছে। উইল ডাউসন নামের এক মার্কিনি টুইটারে লেখেন, ওকাসিও-কর্টেজ বাসা ভাড়ার অর্থ জোগার করতে পারছেন না, এটি হাজার বছরের বিরল ঘটনা।

নিউইয়র্কের ১৪তম কংগ্রেশনাল জেলা থেকে তিনি কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন। ব্রনক্সে জন্ম নেয়া এই রাজনীতিকের বাবা-বা পুয়ের্তো রিকার নাগরিক। আলেক্সান্দ্রিয়া নিজেকে একজন খেটে খাওয়া মানুষ হিসেবে দাবি করেন। ২০১৮ সালের আগ পর্যন্ত তিনি একটি রেস্তোরাঁয় কাজ করেছেন।

তার আর্থিক বিবরণী অনুসারে, গত বছর তিনি ২৬ হাজার ৫০০ ডলার আয় করেছেন। বৃহস্পতিবার টুইটে তিনি দাবি করেছেন, তার বাসা ভাড়া নিতে না পারাটাই প্রমাণ করে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা শ্রমিক শ্রেণীর নেতৃত্ব দেয়ার জন্য নয়।

বাসা ভাড়ার উচ্চ হারের দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ শহরের তালিকায় রয়েছে ওয়াশিংটন ডিসির নাম। এক বেডরুমের একটি অ্যাপার্টমেন্টের ভাড়া প্রতি মাসে প্রায় ২ হাজার ১৬০ ডলার। শহরটির প্রতি পাঁচজন শিশুর একজন অত্যন্ত নিু আয়ের বাসায় থাকে।

হার্ভার্ডের এক প্রতিবেদন অনুসারে, ৩ কোটি ৮০ লাখের বেশি মার্কিন নাগরিক নিজেদের বাসা ভাড়া বহন করতে পারছে না।

কংগ্রেস সদস্য নির্বাচিত হওয়ার পর তাদের ১ লাখ ৭৪ হাজার ডলার করে দেয়া হয় তাদের নির্বাচনী এলাকায় বাসা ভাড়ার জন্য। ২০১৫ সালে মার্কিন কংগ্রেস সদস্য ক্রিস্টি নোয়েম জানিয়েছিলেন, কংগ্রেস অধিবেশনের সময় তিনি তার কার্যালয়েই ঘুমাতেন।

রিপাবলিকান স্পিকার পল রায়ানও জানিয়েছেন, তিনি বেশ কয়েক বছর নিজের কার্যালয়েই ঘুমিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

বাসা ভাড়া দিতে পারছেন না কনিষ্ঠ নারী কংগ্রেস সদস্য

আপডেট সময় ০২:১৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮