ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর

মেসির পাশে থাকতে বার্সা কোচের আহ্বান

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

এমএসএন’ ত্রয়ী ভেঙেছে নেইমারের বিদায়ে। লা লিগার পথচলার শুরুতে চোটে পড়া লুইস সুয়ারেসকেও পাচ্ছে না বার্সেলোনা। কোচ এরনেস্তো ভালভেরদে তাই লিওনেল মেসির পাশে থাকতে বাকি শিষ্যদের আহ্বান জানিয়েছেন।

কাম্প নউয়ে রোববার বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা পুররুদ্ধারের অভিযান শুরু করবে বার্সেলোনা।

এরই মধ্যে চিরশত্রু রিয়াল মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হেরে স্প্যানিশ সুপার কাপ জেতা হয়নি বার্সেলোনার। লিগ শুরুর আগে সুয়ারেসের চোটে পড়াটা দলটির দুর্ভাবনা বাড়িয়েছে আরও। এ কারণেই বাকিদের কাছে কোচের প্রত্যাশাটা বাড়ছে।

“মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। আমরা (তাকে পেয়ে) ভাগ্যবান; কিন্তু আমাদের সবাইকে তাকে সাহায্য করতে হবে।”

“তাকে আমাদের স্বাচ্ছন্দ্যে রাখতে হবে যাতে সে নিজের খেলাটা খেলে দলকে আলোকিত করতে পারে। তার চারপাশে দরকার আটসাঁট এক দল সতীর্থ।”

বেতিসের বিপক্ষে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে সুয়ারেসকে না পাওয়াটা বড় ধাক্কা বলেও মেনে নেন ভালভেরদে।

“পরিষ্কারভাবে আমি জানি, কিভাবে সুয়ারেসের জায়গাটা পূরণ করব। তাকে না পাওয়াটা বড় ক্ষতির। আমরা সবাই তার সামর্থ্য সম্পর্কে জানি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না

মেসির পাশে থাকতে বার্সা কোচের আহ্বান

আপডেট সময় ০৫:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭