ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেইমারের ট্রান্সফার নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

আকাশ স্পোর্টস ডেস্ক:

গেল বছরের আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার। সেই ট্রান্সফার এখনও খবরের উৎস। এবার এ গল্পকাহিনীতে যোগ হলো আরেকটি অধ্যায়।

সবারই জানা, ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা ছেড়ে প্যারিসে বসত গাড়েন নেইমার। সেই হিসাবে এখনও বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় তিনি। শুক্রবার ডার স্পাইগেল যে গুমর ফাঁস করেছে, তাতে অচিরেই তার এ রেকর্ড ভাঙার সম্ভাবনা কারো নেই।

জার্মানির বিখ্যাত সাময়িকীটির মতে, ব্রাজিলীয় তারকাকে ডেরায় ভেড়াতে মোট ২৫২ মিলিয়ন ইউরো খরচ করে পিএসজি। তবে কর সংক্রান্ত ঝামেলা এবং মামলা মোকদ্দমার ভয়ে কম অর্থ দেখায় ক্লাবটি।

এক প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারকে আনতে রিলিজ ক্লজ বাবদ শুধু কাতালানদেরই ২২২ মিলিয়ন ইউরো দিয়েছে পিএসজি। এছাড়া তার এজেন্ট পিনি জাহাভি এবং বাবা সিনিয়র নেইমারকে ১০.৭ মিলিয়ন ইউরো করে দিয়েছে ক্লাবটি। চুক্তি অনুযায়ী, ২৬ বছর বয়সী সুপারস্টারের সাবেক ক্লাব সান্তোষকেও ৮.৭ মিলিয়ন ইউরো দিতে হয়েছে।

পিএসজি মালিক নাসের আল খেলাইফির বড় সাধ চ্যাম্পিয়নস লিগ জেতা। সেজন্য কাঁড়ি কাঁড়ি ইউরো খরচ করতেও পিছপা হননি তিনি। সব মিলিয়ে ২৫২ মিলিয়ন ইউরোতেই নেইমারকে টানে পিএসজি। সেই অর্থের কম দেখানোয় উয়েফা এখন তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় তাই দেখার অপেক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেইমারের ট্রান্সফার নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

আপডেট সময় ০৬:৫৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮