ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানের দ্বন্দ্ব আমি ঘুচিয়ে দেব: কাদের সিদ্দিকী

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের দ্বন্দ্ব ঘুচিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।

শুক্রবার বিকালে রাজশাহীর আলিয়া মাদ্রাসার মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় জনসভায় তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, আমার এখানে আসার কথা ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমি জীবন ঝরিয়েছি, তার জন্য আমি রাজনীতিতে এসেছি, যতদিন বেঁচে থাকব আমি বঙ্গবন্ধুকে লালন করে বেঁচে থাকব। বঙ্গবন্ধু শেখ মুজিব ও জিয়াউর রহমানের এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব করে যারা বাংলাদেশকে লুটেপুটে খাচ্ছে আল্লাহ যদি আমাকে সময় দেন তাহলে শেখ মুজিব আর জিয়াউর রহমানের দ্বন্দ্ব আমি ঘুচিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।

তিনি বলেন, বিএনপি রাজাকারের গাড়িতে পতাকা দেয় নাই। শেখ হাসিনা রাজাকারের গাড়িতে প্রথম পতাকা তুলে দিয়েছেন। কাদেরিয়া বাহিনী যাকে বন্দি রেখে জামালপুর জেলে রেখেছিলাম সেই জামালপুরের সরিষাবাড়ির নুরুকে প্রথম পতাকা দিয়েছে ধর্মমন্ত্রী হিসেবে। তারপর রংপুরের আশিকুর রহমান, চাঁদপুরের মহিউদ্দিন আলমগীরকে ময়মনসিংহের ডিসি, টাঙ্গাইলের ডিসি আমার ব্রিগেডিয়ার ফজলুর রহমান আশিকুর রহমানকে পাছায় লাথি মারতে মারতে জেলখানায় ঢুকিয়েছিল।

কাদের সিদ্দিকী বলেন, আমি হাত চালাই না। মুক্তিযুদ্ধের সময় শুধু আমার সঙ্গে সিলেটের একটি মানুষ ছিল, সে আমার পিঠে হাত দিয়ে বলেছিল বজ্রভাই, চিন্তা করবেন না আমি আছি, আমার মনে হয়েছিল সারা বাংলাদেশ আমার পেছনে আছে।

তিনি বলেন, আমি হাত তুলি না, আমি কারো গায়ে হাত লাগাই না। রাসূল বলেছেন, যার হাত থেকে আর জিহবা থেকে মুমিন মুক্ত নয় মুসলমানই নয়। আমি আমার হাতের ব্যবহার জানি না, আমি আমার বাবা-মায়ের হাতে মার খেয়েছি কিন্তু আমার গায়ে আমার একটি পশমও কেউ স্পর্শ করতে পারেনি। আমি আমার হৃদয় দিয়ে লড়াই করি।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানের দ্বন্দ্ব আমি ঘুচিয়ে দেব: কাদের সিদ্দিকী

আপডেট সময় ০৮:৪৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮