ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

বিরাট কেন ছুটিতে?

আকাশ স্পোর্টস ডেস্ক:

স্ত্রী আনুশকাকে নিয়ে এ মুহুর্তে ছুটি উপভোগ করছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজে খেলছেন না এ ভারতীয় ব্যাটিং জায়ান্ট।

বিষয়টি নিয়ে ভারতীয় মিডিয়ায় নানা বির্তকের জন্ম দিয়েছে।

কেননা ব্যাটে বলে সময়টা দারুন যাচ্ছিল কোহলির। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সম্প্রতি হয়ে যাওয়া ওয়ানডে সিরিজে টানা তিনটি সেঞ্চুরি করেছেন তিনি।

দুদার্ন্ত গতিতে ১০ হাজারী ক্লাবে ঢুকে পড়েছেন। টেস্ট সিরিজেও দেখিয়েছেন নিজের ব্যাটিং কারিশমা।

নেই কোনো ইঞ্জুরি। তবু টি-টুয়েন্টি ফরমেটে দুইবারের ওয়ার্ল্ডকাপ চ্যাম্পিয়নের বিপক্ষে বিশ্রামে রাখা হয়েছে তাকে।

প্রশ্ন উঠেছে পোলার্ড, রাসেলদের মতো টি-টুয়েন্টি স্পেশালিস্টদের বিপক্ষে ফর্মের তুঙ্গে থাকা বিরাট কেন অবসরে?

এদিকে ভারতীয় মিডিয়ার খবর, আপাতত হাতে কোনো ছবির কাজ নিচ্ছেন না বিরাট পত্মী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। নতুন বছরের কোনো প্রজেক্টে সই করেনটি আনুশকা।

ছুটিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে দেরাদুনে আনুশকার পারিবারিক গুরু মহারাজ অনন্ত বাবার সঙ্গে দেখা করেও এসেছেন বিরাট।

কোনো শুভ কাজের আগে এই গুরুর সঙ্গে দেখা করে থাকেন আনুশকা এবং বিরাট। বিয়ের সময়ও তাই করেছেন তারা।

তাহলে কোন শুভ কাজের খবর দিতে গিয়েছেন এ তারকা দম্পতি?

এমন প্রশ্নে সন্দেহর দানা বেঁধেছে ভক্তদের মনে।

তবে কী বাবা হতে চলেছেন বিরাট কোহলি! এ কারণেই কী ক্রিকেটকে আপাতত ছুটি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক!

কেননা আনুশকার ঘনিষ্ঠরা একই কথাই বলাবলি করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

বিরাট কেন ছুটিতে?

আপডেট সময় ০৫:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮