ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দিবালাকে সবসময় যে ৩টি পরামর্শ দেন রোনাল্ডো

আকাশ স্পোর্টস ডেস্ক: 

মাস তিনেক হলো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে বসত গেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরই মধ্যে তুরিনে সেট হয়ে গেছেন তিনি। ওল্ড লেডিদের তারকা ফুটবলার পাওলো দিবালার সঙ্গেও বন্ধুত্ব গড়ে উঠেছে তার। বন্ধু হয়ে তো আর বন্ধুর খারাপ চাইতে পারেন না! তাই দিবালার যাতে মঙ্গল হয়, সেজন্য সবসময় তাকে তিনটি পরামর্শ দেন সিআর সেভেন।

১. দিবালাকে অনুশীলনে প্রচুর সময় কাটাতে বলেন রোনাল্ডো। ৩৩ বছর বয়সেও তিনি নিজে অনুশীলনে অনেক সময় দেন। জুভেন্টাসের ট্রেনিং সেন্টার কন্তিনাসায় সবার আগে পৌঁছেন পর্তুগিজ যুবরাজ, আসেন সবার শেষে।

২. দিবালাকে ব্যাপক হারে অনুপ্রাণিত করেন রোনাল্ডো। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে সবসময় স্কিলের উন্নতিতে পরামর্শ দেন তিনি।

৩. রোনাল্ডো নিজে একজন নেতা। পর্তুগালের অধিনায়ক, রিয়াল মাদ্রিদের হয়েও দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। স্বভাবতই দিবালাকে নেতা হয়ে গড়ে উঠতে বলেন এ উইঙ্গার। ২৪ বছর বয়সী ফুটবলারের সামনে এর সুবিধাও তুলে ধরেছেন হালের মহাতারকা। তার মতে, নেতৃত্বগুণ থাকলে বিশ্বের যেকোনো ক্লাবে গিয়ে দ্রুত খাপ খাইয়ে নেয়া যায়। যেমনটি জুভদের সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি।

বুধবার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ রয়েছে জুভেন্টাসের। রেড ডেভিলদের বিপক্ষে এ ম্যাচে জিততে পারলেই চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠে যাবে ইতালি চ্যাম্পিয়নরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

দিবালাকে সবসময় যে ৩টি পরামর্শ দেন রোনাল্ডো

আপডেট সময় ০৩:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮