ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা

অাকাশ জাতীয় ডেস্ক:

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা। মহানবী (স.) জীবনে শেষবারের মতো এই দিনে রোগমুক্ত হন। তাঁর সুস্থতার শুকরিয়া হিসেবে মুসলমানরা প্রতি বছর আরবি সফর মাসের শেষ

বুধবার দিবসটি ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করেন।

ফারসি শব্দমালা আখেরি চাহার শোম্বা অর্থ শেষ চতুর্থ বুধবার। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনে আখেরি চাহার শোম্বা বিশেষভাবে উল্লেখযোগ্য। রাসুলুল্লাহ (সা.) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন বলে দিনটিকে মুসলিম বিশ্ব অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে পালন করে।

এই দিনে মুসলমানরা নফল ইবাদত-বন্দেগি পালন করেন। তাই উম্মতে মুহাম্মদীর আধ্যাত্মিক জীবনে আখেরি চাহার শোম্বার গুরুত্ব ও মহিমা অপরিসীম।

দিবসটি উপলক্ষে প্রতি বছর ইসলামিক ফাউন্ডেশন বিশেষ কর্মসূচি পালন করে। এবারও ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াজ ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ধর্মীয় আলোচনা করবেন খতিব কাউন্সিলের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম মিয়া মোস্তাকিম। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

এ উপলক্ষে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ বন্ধ থাকছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা

আপডেট সময় ০১:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮