ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘মেসি-রোনাল্ডোর উত্তরসূরি নেইমার-এমবাপ্পে’

আকাশ স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মুখোমুখি হওয়ার আগে ফরাসি জায়ান্টের দুই তারকা ফরোয়ার্ড নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন নাপোলির কোচ কার্লো আন্সেলোত্তি। ইতালীয় কোচ মনে করেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির পর বিশ্ব ফুটবলে এ দু’জন রাজত্ব করবেন।

আজ চ্যাম্পিয়ন্স লিগের সি-গ্রুপের ম্যাচে নাপোলির মাঠে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচ। পিএসজির মাঠে প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। সি-গ্রুপে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পিএসজির চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে মাঠে নামবে ইতালির ক্লাবটি। এ বছরের ব্যালন ডি’অরের লড়াইয়ে অন্যতম ফেভারিট এমবাপ্পে। আর ২০০৭ সালে ব্রাজিলিয়ান ফুটবলার কাকার পর রোনাল্ডো ও মেসি ছাড়া এবারই প্রথম অন্য কারও বর্ষসেরার পুরস্কারটি জয়ের সম্ভাবনা জেগেছে।

তবে এবার ফরাসি ফরোয়ার্ড যদি জিততে না-ও পারেন, ভবিষ্যতে একসময় পুরস্কারটি এমবাপ্পে অবশ্যই জিতবেন বলে বিশ্বাস আন্সেলোত্তির। ‘সব পুরস্কার জেতা এই চ্যাম্পিয়নদের (রোনাল্ডো ও মেসি) জায়গা নিতে সে একজন যোগ্য প্রতিযোগী। আমি মনে করি, রোনাল্ডো ও মেসির উত্তরসূরি হতে পারে এমবাপ্পে ও নেইমার। যদি এমবাপ্পে এ বছর ব্যালন ডি’অর না জেতে, আগামী বছরগুলোতে সে জিতবে। সব দলই তাকে পাওয়ার স্বপ্ন দেখে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

‘মেসি-রোনাল্ডোর উত্তরসূরি নেইমার-এমবাপ্পে’

আপডেট সময় ১১:১৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮