ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

হাসিনা-এরশাদ সংলাপ সন্ধ্যায়

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ সোমবার সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এরশাদের নেতৃত্বে ৩৩ সদস্যের প্রতিনিধি দল সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেবে। যদিও এটি সংলাপ নয় বলে আগেই ঘোষণা দিয়েছেন এরশাদ। তিনি বলেছেন, সংলাপ নয় জাতীয় নির্বাচনে আসন ভাগাভাগি বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসবে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির পক্ষে আজকের সংলাপে নেতৃত্ব দেবেন হুসেইন মুহম্মদ এরশাদ। দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, এমএ ছাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, মসিউর রহমান রাঙা, আজম খান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আক্তার, সফিকুল ইসলাম সেন্টু এবং শামীম হায়দার পাটোয়ারী তার সঙ্গে সংলাপে অংশ নেবেন।

এ ছাড়াও থাকছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এমএ মান্নান, মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক এবং বিএনএর চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।

সংলাপ শেষে রাতে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে দলের শীর্ষ নেতাদের সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

হাসিনা-এরশাদ সংলাপ সন্ধ্যায়

আপডেট সময় ১২:৪৩:১১ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮