ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সংলাপে দেরিতে পৌঁছেছেন মান্না, যোগ দেননি গয়েশ্বর

অাকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে যোগ দিতে গণভবনে দেরিতে পৌঁছান জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও গণভবনে মান্না পৌঁছান ৭টা ৮ মিনিটে।

এদিকে প্রতিনিধি দলের আরেক সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পৌঁছতেও পারেননি।

সংলাপে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রয়েছে ক্ষমতাসীন জোটের ২৩ নেতা। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টে ড. কামাল হোসেনের নেতৃত্বে রয়েছেন ২১ সদস্যের প্রতিনিধিদল।

সন্ধ্যা সাতটার সময় এই সংলাপ শুরুর কথা থাকলেও নেতারা আসতে থাকেন সাড়ে ছয়টার পর থেকেই। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রথমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, আব্দুল মঈন খান গণভবনে ঢোকেন।

আওয়ামী লীগের তরফে যারা সংলাপে অংশ নেবেন তারাও একে একে গণভবনে আসতে থাকেন। শুরুর দিকেই মধ্যে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, ১৪ দলীয় জোটের শরিক জাসদের একাংশের সভাপতি মাইনুদ্দিন খান বাদল, প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে গণভবনে ঢুকতে দেখা যায়।

তবে সাতটার আগে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে দেয়া তালিকার ১৯ জন প্রবেশ করেন গণভবনে। কিন্তু বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ছিলেন না সেখানে।

ততক্ষণে শুরু হয় যায় আলোচিত সংলাপের আনুষ্ঠানিকতা। অতিথিদের আমন্ত্রণ জানিয়ে সূচনা বক্তব্য রাখেন শেখ হাসিনা।

এর মধ্যে ৭টা ৮ মিনিটে গণভবনে গাড়ি নিয়ে আসেন মান্না। দেরি হলেও তাকে ঢুকতে বাধা দেয়নি কেউ। অন্যদিকে গয়েশ্বর চন্দ্র রায়ের আর দেখা মেলেনি।

গয়েশ্বর চন্দ্র রায় কেন সংলাপে যোগ দেননি-জানতে তার সঙ্গে কথা বলতে চেষ্টা করা হলেও তার কোনো সংযোগ পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

সংলাপে দেরিতে পৌঁছেছেন মান্না, যোগ দেননি গয়েশ্বর

আপডেট সময় ০৯:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮