ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

১০ জনের দল নিয়েই নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের খেলায় ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোররা।

অবশ্য আগের খেলায় মালদ্বীপকে ৯-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। সোমবার নেপালের বিপক্ষে ড্র করলেই সাফ চ্যাম্পিয়নশিপের খেলায় গ্রুপ চ্যাম্পিয়ন হতো বাংলাদেশ দল।

তবে ড্র নয়, নেপালকে ২-১ গোলে হারিয়ে দাপটের সঙ্গেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোররা। দলের হয়ে গোল করেছেন ইবনে আহাদ শাকিল ও রাজন হাওলাদার।

নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স মাঠে বাংলাদেশ সময় বেলা ২টা ৪৫ মিনিটে খেলাটি শুরু হয়।

খেলার দ্বিতীয় মিনিটে ফ্রিকিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নেন মিডফিল্ডার শাকিল। খেলার ৩২ মিনিটে নেপালের স্ট্রাইকারকে বক্সের মধ্যে ফেলে দেয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশ দলের গোলরক্ষক মিতুল মারমা। তার বিদায়ে বাকি সময় একজন কম প্লেয়ার নিয়েই খেলে বাংলাদেশ দল।

মিতুলের ভুলে পেনাল্টি পায় নেপাল। সুযোগ কাজে লাগিয়ে গোল করে খেলায় (১-১) সমতায় ফেরে স্বাতিকরা।

প্রথমার্ধের বিরতি থেকে ফিরে গোল করে বাংলাদেশ দলকে এগিয়ে নেন রাজন হাওলাদার। এরপর আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোররা।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেল বাংলাদেশ দল। আগামী বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট সময় ১১:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮