ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অ্যাম্বুলেন্সে প্রসূতি, চালককে মারধর করে পোড়া মবিল মাখাল শ্রমিকরা

অাকাশ জাতীয় ডেস্ক: 

সড়ক পরিবহন আইনের পাস হওয়া ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে ডাকা দেশজুড়ে ৪৮ ঘণ্টার কর্মবিরতির দ্বিতীয় দিনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রেহাই পাননি অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও ড্রাইভাররা। সিএনজি অটোরিকশা পেলেই নাকেমুখে শরীরে পোড়া মবিলের কালি মেখে দিচ্ছেন উত্তেজিত শ্রমিকরা। জানা যায়, সোমবার বিকালে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার জলিল গর্ভবতী নারীকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল থেকে আসার পথে বইলর নামক স্থানে গাড়ি থামিয়ে মারধর ও মুখে পোড়া মবিল মাখিয়ে দেন।

জলিল বলেন, আমাকে জোর করে মুখে পোড়া মবিল মাখিয়ে দেন। দুপুরে মহাসড়কের কাজির শিমলা নামক স্থানে রশিদ নামের এক বাইক যাত্রীকে দাঁড় করে কালি লাগিয়ে দেন শ্রমিকরা।

অবরোধের দ্বিতীয় দিনে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল বাসস্ট্যান্ডে, জিরো পয়েন্ট, রাগামারা মোড়, বগার বাজার, বৈলর, নজরুল বিশ্ববিদ্যালয় সড়কে সকাল থেকেই পরিবহন শ্রমিকরা অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

মহাসড়কের কোথাও কোথাও দীর্ঘ লাইনে পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরিবহন শ্রমিকদের কর্মবিরতির ফলে দূরপাল্লার কোনো যান চলাচল করতে পারেনি। বিভিন্ন কোম্পানিতে কর্মরত শ্রমিকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা পথে পথে বাধার কারণে কর্মস্থলে পৌঁছতে পারিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অ্যাম্বুলেন্সে প্রসূতি, চালককে মারধর করে পোড়া মবিল মাখাল শ্রমিকরা

আপডেট সময় ০৯:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮