ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসি না রোনাল্ডো- কে সেরা? রায় দিলেন ওজিল

আকাশ স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সর্বকালের অন্যতম সেরা দুই ফুটবলার হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছেন। তবে দুজনের মধ্যে কে সেরা-তা নিয়ে বিতর্ক চলছেই। এবার এ নিয়ে কূটনৈতিক পন্থায় রায় দিলেন মেসুত ওজিল।

২০০৮ সালে সবশেষ ব্যালন ডি’অর জেতেন ব্রাজিলীয় সাবেক সুপারস্টার কাকা। এর পর গেল এক দশকে সমান পাঁচবার করে ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কারটি জিতেছেন মেসি-রোনাল্ডো। এই সময়ে দুজনের গোলও প্রায় সমান। শিরোপা সংখ্যাও প্রায় কাছাকাছি।

বুধবার সোশ্যাল মিডিয়া টুইটারে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ওজিল। তাকে জিজ্ঞেস করা হয় দুজনের মধ্যে কে সেরা? তার সময়ে খেলা দুই তারকার মধ্যে কে সবচেয়ে ভালো?

এর জবাব দিতে গিয়ে কূটনীতির আশ্রয় নিয়েছেন আর্সেনাল তারকা। সফল কূটনৈতিকের পরিচয় দিয়েছেন তিনি। তুর্কি বংশোদ্ভূত সাবেক জার্মান তারকা বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে যে সেরা খেলোয়াড়টির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছি, সে রোনাল্ডো। একই সময়ে সবচেয়ে যে সেরা ফুটবলারটির বিপক্ষে খেলেছি, সে মেসি।

রিয়াল মাদ্রিদের হয়ে ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা আছে ওজিলের। তবে মেসির সঙ্গে কখনও খেলা হয়নি তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসি না রোনাল্ডো- কে সেরা? রায় দিলেন ওজিল

আপডেট সময় ১১:২৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮