ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

সাভারে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মাছ চুরির মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জমি দখল, হত্যার হুমকি, চাঁদাবাজি ও মাছ চুরির অভিযোগে সাভারে আশুলিয়া থাকায় একটি মামলা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে সাভারেই পৃথক পাঁচটি মামলা হলো।

বুধবার দিবাগত গভীর রাতে কাজী মহিবুর রব নামে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার এক বাসিন্দা মামলাটি করেন। মামলায় জাফরুল্লাহকে প্রধান আসামি করে আরও দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আশুলিয়ার মির্জানগর এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের ১৯.৬৩ শতাংশ জমি ক্রয়সূত্রে নিজেকে মালিক বলে দাবি করেন কাজী মহিবুর রব নামে এক ব্যক্তি। কিন্তু দীর্ঘদিন থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ অবৈধভাবে সেই জমি দখল করতে তাকে প্রাণনাশের হুমকিসহ জমিতে অনধিকার প্রবেশ ও চাঁদা দাবি করে আসছিলেন। এমনকি জাফরুল্লাহ চৌধুরী লোকজন দিয়ে জমিতে থাকা মাছ চুরি করিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, এর আগে ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি, মারপিট, লুট, চুরিসহ নানা অভিযোগে চারটি মামলা হয়। এর মধ্যে গত ১৫ অক্টোবর মোহাম্মদ আলী, ১৯ অক্টোবর হাসান ঈমাম, ২১ অক্টোবর সেলিম আহমেদ ও ২৩ অক্টোবর নাসির উদ্দিন নামে এক ব্যক্তি মামলা চারটি করেন। এর মধ্যে দুটি মামলায় জাফরুল্লাহ চৌধুরী হাইকোর্টে জামিন আবেদন করলে আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ

সাভারে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মাছ চুরির মামলা

আপডেট সময় ১২:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮