ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ব্লাড ক্যানসার আক্রান্ত মেয়েকে বাঁচাতে হকার বাবার আকুতি

অাকাশ জাতীয় ডেস্ক: 

লক্ষ্মীপুরের ব্লাড ক্যানসারে আক্রান্ত পত্রিকা হকারের ৭ বছরের মেয়ে রিমু আক্তার স্বাভাবিকভাবে বাঁচতে চায়। রিমু এখনো স্বপ্ন দেখছে, সুস্থ হয়ে অন্যদের মতো হাসিখুশি জীবন কাটানোর। এজন্য তার চিকিৎসার প্রয়োজন।

জানা যায়, রিমুর বাবা শাহজাহান লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম দিঘলী গ্রামের বাসিন্দা। তিনি চন্দ্রগঞ্জের পত্রিকার হকার। জন্মের দেড় বছর পরই রিমু ব্লাড ক্যানসার রোগে আক্রান্ত হয়।

রোগটি এক বছর আগে শনাক্ত হয়েছে। এরপর থেকেই প্রতি মাসে তাকে এক ব্যাগ করে ‘বি’ পজেটিভ রক্ত দিতে হচ্ছে। কিন্তু তার দরিদ্র বাবা মো. শাহজাহানের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তবুও অসহায় পরিবারটি ধারদেনা করে মেয়েকে বাঁচাতে দিনের পর দিন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শিশুটির বাবা শাহজাহান বলেন, জন্মের দেড় বছর পর থেকেই রিমু অসুস্থ হয়। কিন্তু আমরা ঢাকায় গিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ব্লাড ক্যানসার সম্পর্কে এক বছর আগে জেনেছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম মাইন উদ্দিনের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা করানো হয়।

তিনি বলেন, ওই চিকিৎসক জানিয়েছেন- ১২ বছর বয়স হলে রিমুর অপারেশনের মাধ্যমে তাকে সুস্থ করা সম্ভব হতে পারে। এ সময়ের মধ্যে তার চিকিৎসা চালিয়ে নিতে প্রায় সাড়ে তিন লাখ টাকার প্রয়োজন। কিন্তু আমাদের পক্ষে এ চিকিৎসাভার চালানো সম্ভব নয়।

রিমুকে বাঁচাতে সরকার ও সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানিয়েছে দরিদ্র পরিবারটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ব্লাড ক্যানসার আক্রান্ত মেয়েকে বাঁচাতে হকার বাবার আকুতি

আপডেট সময় ০৮:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮