ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিজিটাল যুগেও কেন সঞ্চয়পত্রের স্টেটমেন্ট পেতে একমাস লাগবে?

অাকাশ জাতীয় ডেস্ক: 

মাননীয় অর্থমন্ত্রী/ মাননীয় চেয়ারম্যান, এনবিআর/ মাননীয় গভর্নর, বাংলাদেশ ব্যাংক সমীপে একটি অতীব গুরুত্ত্বপূর্ণ সমস্যার আশু সমাধান চাইছি।

গতকাল (২২ অক্টোবর) আমি বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম এ বছর ইনকাম ট্যাক্স ফাইল করব তাই তাদের কাছে একটি সঞ্চয়পত্রের উৎস আয়কর কর্তনের সার্টিফিকেট/স্টেটমেন্ট আনতে।

গিয়ে শুনি বোর্ডে টাঙ্গানো একটি ফর্ম দেখে সাদা কাগজে সেই ফর্ম ফরমেট অনুযায়ী লিখে আবেদন করতে হবে (ফর্মের ছবি সংযুক্ত করলাম)। অথচ এত টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগে আধুনিক ডিজিটাল যুগে যদি এ ব্যবস্থা থাকে তা সত্যিই অনভিপ্রেত।

একটি ফর্ম ফটোকপি করে তা যদি ৫/১০ টাকা নেয়া হতো তাও গায়ে লাগত না। এ প্রসঙ্গ না হয় বাদই দিলাম।

আশ্চর্যের বিষয় হলো, এত কষ্ট করে আবেদন করার পর যখন বলা হয় একমাস পরে এসে সার্টিফিকেট নিতে! ১০ মিনিটের কাজ নয় এটা, অথচ সময় নিচ্ছে এক মাস।

যে কোনও ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট যদি সঙ্গে সঙ্গে আনা যায়, এক্ষেত্রে কেন এত দীর্ঘসূত্রিতা?

আমি তাদেরকে বললাম, আপনারা সার্টিফিকেট দিতে দিতে তো এ বছরের ইনকাম ট্যাক্স ফাইল করার টাইম শেষ হয়ে যাবে। উত্তরে তারা বলল নভেম্বর পর্যন্ত সময় আছে।

আমার প্রশ্ন আমি কি শেষ মুহূর্তে গিয়ে ফাইল সাবমিট করব? যখন প্রচন্ড একটা ভীড় থাকবে। এমনকি সেটা যদি কোনও কারণে অসম্ভব হয়ে পড়ে? কি করব? জরিমানা হলে সেটার দায়ভার কে নেবে?

যেখানে এনবিআর থেকে ট্যাক্স দেবার জন্য সবাইকে অনুপ্রাণিত করা হচ্ছে, যেখানে আমরাও ট্যাক্স দিতে প্রস্তুতি নিচ্ছি, সেখানে এ দীর্ঘসূত্রিতা কতটা যুক্তিযুক্ত?

আপনাদের কাছে অনুরোধ, বাংলাদেশ ব্যাংকের ট্যাক্স সার্টিফিকেট এক কর্মদিবসের মধ্যে প্রদানে একটা সরকারি প্রজ্ঞাপন জারি করা হোক। ভ্যাট ও ট্যাক্স যথাসময়ে দিয়ে দেশকে সমৃদ্ধ করতে উদ্বুদ্ধ করা হোক। ধন্যবাদ আপনাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিজিটাল যুগেও কেন সঞ্চয়পত্রের স্টেটমেন্ট পেতে একমাস লাগবে?

আপডেট সময় ০৮:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮