ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মরিনহোর আক্ষেপ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দুই মেয়াদে সাড়ে পাঁচ বছর চেলসির কোচ ছিলেন হোসে মরিনহো। স্টামফোর্ড ব্রিজে কতই না মধুর স্মৃতি রয়েছে তার। কিন্তু চেলসি থেকে বিতাড়িত হয়ে ২০১৬ সালে ম্যানইউর দায়িত্ব নেয়ার পর এই স্টামফোর্ড ব্রিজ থেকে তিনবার তাকে ফিরতে হয়েছে শূন্য হাতে। নিজের সাবেক দলের বিপক্ষে জয়ের দেখা তো পানইনি, পাননি গোলের দেখাও। সেই তুলনায় এবারের ফলটা যথেষ্ট ভালো।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে টানটান উত্তেজনার ম্যাচে চেলসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মরিনহোর ম্যানইউ। তবুও পুরনো ঠিকানা থেকে মরিনহোকে ফিরতে হয়েছে একরাশ আক্ষেপ নিয়ে। ডাগআউটে আগাম জয় উদযাপন সেরে ফেলার পর ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে ম্যাচের শেষ শটে গোল হজম করে তার মাথায় হাত! শুরুতে পিছিয়ে পড়া ম্যানইউ অ্যান্থনি মার্শালের জোড়া গোলে জয়ের খুব কাছে চলে গিয়েছিল। কিন্তু রস বার্কলির শেষ মুহূর্তের গোলে নাটকীয়ভাবে হার এড়িয়ে চলতি মৌসুমে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখে চেলসি।

ম্যাচের প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। একটিমাত্র শট ছিল লক্ষ্যে। ২১ মিনিটের ওই সুযোগেই অ্যান্থনি রুডিগারের গোলে এগিয়ে যায় চেলসি। ৫৫ মিনিটে ম্যানইউকে সমতায় ফেরান মার্শাল। প্রতিপক্ষের খেলোয়াড়রা গোলমুখে বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে কাছ থেকে অনায়াসে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। ৭৩ মিনিটে মার্কাস রাশফোর্ডের পাস থেকে মার্শাল নিজের দ্বিতীয় গোল করলে জয়ের আশা জাগে ইউনাইটেডের।

তবে ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে রস বার্কলি গোল করলে সব আশা শেষ হয়ে যায় ম্যানইউর। রুডিগারের হেড গোলকিপার ডেভিড ডি গিয়া ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল ডান-পায়ের শটে জালে ঠেলে দেন ইংলিশ এই মিডফিল্ডার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মরিনহোর আক্ষেপ

আপডেট সময় ১১:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮