ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সেই বৃদ্ধা মা এখন হাসপাতালের ভিআইপি রোগী

অাকাশ জাতীয় ডেস্ক:

সারাদেশে আলোচিত পাষণ্ড ছেলের আঘাতে নির্যাতিত বৃদ্ধা ‘মা’ তাসলেমা খাতুন (৯৮) এখন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভিআইপি রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন। তাসলেমা খাতুনের চিকিৎসাসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন। প্রতিনিয়ত বৃদ্ধা মায়ের তদারকি করছেন কর্তব্যরত ডাক্তার ও নার্সরা। বৃদ্ধা মা’কে দেখতে হাসপাতালে ভিড় করছেন অনেকেই। হাসপাতালে ভর্তি থাকা অনেক রোগীর স্বজনরা বলছেন, বৃদ্ধা মা’র প্রতি হাসপাতাল কর্তৃপক্ষের তদারকি দেখে আত্মতৃপ্তি পাচ্ছি। খুবই ভালো লাগছে একজন ‘মা’ এর প্রতি অন্য সন্তানদের ভালোবাসা দেখে।

ফেসবুকে দবিরুল মির্জা নামে একজন লিখেছেন, ‘মা’ তুমি আজ আদর্শ মায়ের মর্যাদার আসনে বসলে ‘মা’ । তোমাকে এক ছেলে মেরে তাড়িয়ে দিয়েছে তাতে দুঃখ পেওনা মা। এখন তোমার অগণিত সন্তান মমতা মাখানো মা বলে ডেকে তাদের অন্তরে তোমাকে স্থান দিয়েছে । সিভিল সার্জন ডা. আবু মো. খায়রুল কবির জানান, বৃদ্ধা মায়ের চিকিৎসার কোনো অবহেলা যাতে না হয় সেজন্য কত্যর্বরত ডাক্তার ও নার্সদের নির্দেশ দেয়া হয়েছে। হাসপাতাল থেকে ওষুধ ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তার চোখের সমস্যার কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, আমাদের মূল্যবোধগুলো যেন নষ্ট না হয়ে যায়। মায়ের উপর একজন সন্তান হাত তুলেছে এটা খুবই ভীতিকর একটা সংবাদ। এই নির্যাতিত মায়ের ঘটনা থেকে আমরা সকলে শিক্ষা গ্রহণ করি। পৃথিবীর কোনো ‘মা’ যেন আর নির্যাতনের শিকার না হয়। সকলে নির্যাতিত বৃদ্ধা মায়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। সুস্থতার পর বৃদ্ধা মায়ের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, ১৫ আগস্ট দুপুরে ছেলের বউয়ের কাছে ভাত খেতে চেয়েছিলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের তাসলেমা খাতুন। এ কথা ছেলে দবির উদ্দিন জানতে পেরে লাঠি দিয়ে মাকে নির্যাতন করেন। লাঠির আঘাতে তসলিমার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়। মাকে নির্যাতনের অভিযোগে ছেলে দবির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ আগস্ট রাতে উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ১৬ আগস্ট সকালে জেলা প্রশাসক আব্দুল আওয়াল ওই বৃদ্ধা মাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সেই বৃদ্ধা মা এখন হাসপাতালের ভিআইপি রোগী

আপডেট সময় ০১:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭