ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পানছড়ির সাবেক ইউএনও’র ৮ বছরের কারাদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

অবৈধ সম্পদ অর্জনের মামলায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সাবেক নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশিদকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

রায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আর দুদক আইনের ২৭(১) ধারায় পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। উভয় ধারার দণ্ড পৃথকভাবে চলবে বলে আদালত আদেশে উল্লেখ করেছেন। ফলে আসামির মোট আট বছর কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া আসামির দাখিল করা সম্পদ বিবরণীতে জ্ঞাত আয়বহির্ভূত ৩৮ লাখ ৬৮ হাজার ৪৮৮ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেয়া হয়েছে।

রায়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট ইন্সপেক্টর আশিকুর রহমান যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন।

আদালত সূত্র জানায়, সাবেক ইউএনও মামুনুর রশিদ ২০০৯ সালের ১৪ এপ্রিল দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। বিবরণীতে ৬২ হাজার টাকার সম্পদ গোপন করাসহ ১১ কোটি ৩ লাখ ৯০ হাজার ৬৭৫ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক হেলাল উদ্দিন শরীফ রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।

তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক আবদুল্লাহ আল জাহেদ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১১ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পানছড়ির সাবেক ইউএনও’র ৮ বছরের কারাদণ্ড

আপডেট সময় ১০:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮