ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

কিংবদন্তি মোহাম্মদ আলিকে হারিয়ে সর্বকালের সেরা অ্যাথলেট মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

একটি বিশ্বকাপ জিতলেই অমরত্ব পেয়ে যাবেন লিওনেল মেসি। তকমা পাবেন সর্বকালের সেরা ফুটবলারের। এখনও তা সুদূর পরাহত হলেও সর্বকালের সেরা অ্যাথলেটের খেতাব পেয়ে গেলেন তিনি।

সম্প্রতি সবসময়ের সেরা অ্যাথলেট নির্বাচনে ভোট পরিচালনা করে বিশ্ববিখ্যাত ক্রীড়া সাময়িকী স্পোর্টবাইবেল। তাতে মোহাম্মদ আলি, রজার ফেদেরার ও মাইকেল জর্ডানকে হারিয়ে সর্বকালের সেরা অ্যাথলেট হন মেসি।

সোশ্যাল মিডিয়া টুইটারে এ ভোট পরিচালনা করে স্পোর্টবাইবেল। তাতে ২২ হাজার ভোট পান মেসি। দ্বিতীয় হয়েছেন বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলি। সর্বকালের সেরার দৌড়ে ফুটবলের বরপুত্রের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তার। শেষ পর্যন্ত মাত্র ২ শতাংশ ভোট কম পেয়ে পরাজয় বরণ করতে হয়েছে মার্কিন বক্সারকে।

বার্সেলোনার হয়ে সব জিতেছেন মেসি। তবে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেননি তিনি। দেশের হয়ে একটি মাত্র সোনালি ট্রফি জিতলেই সর্বকালের সেরা ফুটবলার বনে যাবেন ছোট ম্যাজিসিয়ান। তাতে বিশ্বকাপ হোক বা কোপা আমেরিকা হোক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

কিংবদন্তি মোহাম্মদ আলিকে হারিয়ে সর্বকালের সেরা অ্যাথলেট মেসি

আপডেট সময় ০৯:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮