ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

বার্সায় ফিরছেন নেইমার!

আকাশ স্পোর্টস ডেস্ক:

নেইমারকে পেতে যত টাকা লাগে ঢালতে চাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে প্রথমে ইচ্ছাপোষণ করলেও এখন নাকি বেঁকে বসেছেন তিনি। যোগ দিতে চাচ্ছেন বার্সেলোনায়। ফের কাতালানদের হয়ে খেলতে মরিয়া ব্রাজিলীয় সুপারস্টার।

সাবেক বার্সা কিংবদন্তি জুলিয়ানো বেলেত্তি জানালেন, পিএসজি ছাড়তে উদগ্রীব নেইমার। আবারো স্পেনে ফিরতে চায় সে। তবে লস ব্লাঙ্কোদের নয়, ব্লাউগ্রানাদের ডেরায়।

গেল বছরের আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে বার্সা ছেড়ে প্যারিসে যান নেইমার। এরপর থেকেই সেখানে ভালো নেই তিনি বলে গুঞ্জন আছে। সেকারণে শুরু থেকেই তার স্পেনে ফেরার কথা শোনা যাচ্ছে।

এবার তাতে বাড়তি মাত্রা যোগ করলেন বেলেত্তি। তার মতে, প্যারিসে বেশিদিন থাকবে না নেইমার। তার পেছনে অযথা সময় নষ্ট করছে রিয়াল। কারণ, বার্সা খেলোয়াড়দের সঙ্গে ওর মধুর সম্পর্ক রয়েছে। সে গেলে সেখানেই যাবে।

৪২ বছর বয়সী সাবেক ব্রাজিলিয়ান তারকা জোর দিয়ে বলেন, নেইমার ফিরলে বার্সেলোনায় ফিরবে। বার্সা কর্তৃপক্ষ একটু সাড়া দিলেই হবে। তাতে রিয়াল যত অর্থেরই প্রলোভন দেখাক না কেন।

বার্সায় ২৬ বছর বয়সী ফুটবলারের প্রত্যাবর্তনের কথা নতুন নয়। এর আগেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর এসেছে। সেখানে ফিরতেই নাকি লিওনেল মেসিদের সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রেখেছেন তিনি।

আগামী জানুয়ারিতে বসছে দলবদলের শীতকালীন মার্কেট। ইতিমধ্যে তা ঘিরে প্রস্তুতি শুরু করেছে ইউরোপিয়ান দলগুলো। এখন দেখার বিষয় ওই সময়ে কী হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

বার্সায় ফিরছেন নেইমার!

আপডেট সময় ০৪:১৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮