ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে পুনরায় আন্দোলন

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর থেকে রাত আটটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে চাকরির আবেদনে বয়স বৃদ্ধি প্রত্যাশীরা। দাবি আদায়ের আগ পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে এমন ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাল রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করতে চাইলে তা পুলিশি বাধার মুখে পরে। এরপর আন্দোলনকারীরা সেখান থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়।

অবস্থান কর্মসূচি চলে রাত আটটা নাগাদ। এদিনের মতো অবস্থান তুলে নেয়া হলেও শুক্রবার সকালে থেকে একইভাবে অবস্থান নেমে আন্দোলনকারীরা। শনিবার থেকে প্রেসক্লাব থেকে পুনরায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করবে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি প্রত্যাশীরা। ঢাকাটাইমসকে এমন তথ্য নিশ্চিত করেছেন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ এর আহ্বায়ক সঞ্জয় দাশ।

বিশ্বের ১৬২টি দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ এর বেশি। এমন দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে গত ১৪ অক্টোবর আন্দোলনের নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।

বৈরী আবহাওয়ার কারণে সেদিনের মতো অবস্থান তুলে নিতে হয় আন্দোলনকারীদের। ১৫ অক্টোবর কেবিনেটে এ বিষয়ে হ্যাঁ-বোধক সিদ্ধান্ত না হলে ১৮ অক্টোবর থেকে পুনরায় আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে অবস্থান তুলে নেয়া হয়। পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হওয়ায় পুনরায় আন্দোলনে নেমেছেন তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ করে। কিন্তু ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে সেটি বাস্তবায়ন না হওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের দাবিতে আন্দোলন করে আসছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে পুনরায় আন্দোলন

আপডেট সময় ০২:৪০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮