ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা নেই: র‌্যাব

অাকাশ জাতীয় ডেস্ক:

র‌্যাব-১৩ এর রংপুর অধিনায়ক মোজ্জাম্মেল হক বলেছেন, আমরা দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা করছি না। রংপুর বিভাগে আনন্দমুখর পরিবেশে এ উৎসব পালিত হচ্ছে। শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক দায়িত্বপালনে কাজ করে যাচ্ছেন র‌্যাব সদস্যরা।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে পূজা বিসর্জন দিতে পারেন এজন্য র‌্যাবের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার নগরীর ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মোজ্জাম্মেল হক।

তিনি আরও বলেন, জাতিধর্মবর্ণ-নির্বিশেষে এই উৎসবে সবাই শামিল হয়েছে। রংপুর বিভাগের আট জেলায় ৫ হাজার ২৬৪টি পূজামণ্ডপে র‌্যাবের টহল টিম কাজ করছে। যাতে কোথায় কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। আমরা চাই শান্তিশৃঙ্খলা বজায় রাখতে। এজন্য সব জেলায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

এ সময় তার সঙ্গে ছিলেন রংপুর জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাবন প্রসাদ, সাধারণ সম্পাদক ধিমান ভট্টাচার্য, রংপুর মহানগর কমিটির সভাপতি সুব্রত সরকার মুকুল, সহসভাপতি দুলাল সরকার, সাধারণ সম্পাদক তাপস ঘোস ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বিপ্লব প্রসাদ, যুগ্ম সম্পাদক মানিক সরকার মানিক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা নেই: র‌্যাব

আপডেট সময় ১০:১৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮