ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেত্রকোনা-৪: আ’লীগের মনোনয়নপ্রত্যাশী শফীর শোডাউন

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শফী আহমেদ।

দীর্ঘদিন ধরে তিনি নির্বাচনী এলাকা (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ীর) সাধারণ মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন। ভোটারদের মধ্যে চালিয়ে যাচ্ছেন সরকারের নানা উন্নয়নের প্রচারণা।

বৃহস্পতিবার পাঁচ শতাধিক মোটরসাইকেলে শোডাউন করে উপজেলার বিভিন্নস্থানে গণসংযোগ করে কদমশ্রী বাজারের জনসভায় যোগদান করেন।

সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক তালুকদারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান তালুকদার শামীম, সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিকচান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন বাঙ্গালী, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক তোফায়েল আহমেদ, মোহনগঞ্জের যুবলীগ নেতা রয়েল মিয়া, আওয়ামী লীগ নেতা খোকন মাস্টার, শহিদুল্লাহ মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।

সভা শেষে উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন শফী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেত্রকোনা-৪: আ’লীগের মনোনয়নপ্রত্যাশী শফীর শোডাউন

আপডেট সময় ১০:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮