ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রাতের আঁধারে শাড়ি-লুঙ্গি-মিষ্টি নিয়ে বাড়ি বাড়ি এমপি জগলুল

অাকাশ জাতীয় ডেস্ক:

সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী উপলক্ষে নিম্ন আয়ের মানুষদের শারদীয় শুভেচ্ছা জানাতে রাতের আঁধারে শাড়ি, লুঙ্গি, মিষ্টি ও মুরগি নিয়ে তাদের বাড়িতে হাজির হন সাতক্ষীরা-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

মঙ্গলবার গভীর রাতে তার নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক দরিদ্র মানুষের বাড়িতে যান তিনি। অসহায় মানুষগুলো তাদের বাড়িতে এমপিকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। যে কোনো বিপদে-আপদে তাকে যে কোনো সময় সরাসরি ফোন করার অনুরোধ জানান এমপি জগলুল।

এ সময় এমপি জগলুল বলেন, গত পাঁচ বছর তাদের এবং সব ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালনের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তিনি নিজেই এটা তদারকি করেছেন। তাদের সব মন্দির সংস্কার অথবা আধুনিকায়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

ধর্ম যার যার, উৎসব সবার এ কথা জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার বাংলায় হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই আমরা ভাই-ভাই। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই মিলে অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

রাতের আঁধারে শাড়ি-লুঙ্গি-মিষ্টি নিয়ে বাড়ি বাড়ি এমপি জগলুল

আপডেট সময় ০৭:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮